
#রাজগঞ্জঃ রাজগঞ্জ থানার পুলিশ প্রশাসনের রদবদলে বড়সড় মোড়! সম্প্রতি জারি হওয়া বদলির নির্দেশ আপাতত স্থগিত রাখা হয়েছে। ফলে রাজগঞ্জ থানার ইন্সপেক্টর ইন-চার্জ (IC) পদেই বহাল থাকছেন অমিতাভ দাস। তাঁর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে বদলির প্রক্রিয়া আপাতত আটকে গেল।

একইভাবে রাজগঞ্জ থানার নতুন আইসি হিসেবে যাঁর দায়িত্ব নেওয়ার কথা ছিল, সেই সুজিত লামা সহ মোট ৪ পুলিশকর্তার বদলির নির্দেশ স্থগিত করা হয়েছে। হঠাৎ কেন এই বদলির সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করা হলো, তা নিয়ে পুলিশ মহলে ও প্রশাসনিক স্তরে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে।








