Explore

Search

November 20, 2026 2:27 am

IAS Coaching

পৌরসভার হাউজিং ফর অল প্রকল্পের দুর্নীতির কথা প্রকাশ্যে আনলেন প্রশাসক

 #মালবাজার: মাল পৌরসভার হাউজিং ফর অল প্রকল্পের দুর্নীতির কথা প্রকাশ্যে আনলেন প্রশাসক তথা মহকুমা শাসক উৎকর্ষ খন্ডাল। মাল পৌরসভার হাউজিং ফর অল প্রকল্প নিয়ে বিভিন্ন দুর্নীতির কথা গত কয়েক বছর ধরে গুঞ্জন হিসাবে শহরের বুকে ছড়িয়েছে। কেউ আবেদন করেও ঘরের টাকা পায়নি । কেউ আবার নির্ধারিত অর্থের চাইতেও কয়েক লক্ষ টাকা বেশি পেয়েছেন। যারা নির্ধারিত অর্থের চাইতেও বেশি পরিমাণ টাকা পেয়েছেন তাদের টাকা ফেরত দেওয়ার নোটিশ পাঠালো পৌরসভা। আগামী ৩০ শে নভেম্বরের মধ্যেই অতিরিক্ত অর্থ না ফেরত দিলে  সেইসব উপভোক্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে মহকুমা শাসক তথা মাল পৌরসভার প্রশাসক উৎকর্ষ খন্ডাল সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয় বলেন, বিগত বছরগুলিতে মাল পৌরসভার হাউজিং ফর অল প্রকল্পে বিভিন্ন ভাবে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। কেউ আবেদন করেও পুরো টাকা পায়নি আবার কেউ অতিরিক্ত টাকা পেয়েছে। হাউসিং ফর অল প্রকল্প বা প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের নির্দেশ অনুযায়ী একজন বেনিফিশিয়ারি সর্বোচ্চ ৩ লক্ষ ৪৩ হাজার টাকা পাবেন।
আমরা তদন্ত করে দেখতে পেয়েছি বেশ কিছু বেনিফিশিয়ারী ৫ লক্ষ, ৪ লক্ষ, এমনকি ৭ লক্ষ ৩৫ হাজার টাকা পর্যন্ত পেয়েছেন।এই বিষয় নিয়ে রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সুডা বা স্টেট আরবান ডেভলপমেন্ট  অথরিটি ২০২৪ সালের ৫ ই আগষ্ট চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু, সেই সময় যারা দায়িত্বে ছিলেন তারা গ্রাহ্য করেননি।
এইরকম অতিরিক্ত যারা টাকা পেয়েছেন তাদের ৫৫জনের  একটা তালিকা আমরা তৈরি করেছি। ইতিমধ্যেই তাদের নোটিশ দেওয়া হয়েছে। এদের মধ্যে ৭জন তাদের পাওয়া অতিরিক্ত টাকা ফেরত দিয়েছেন। বাকিদের ৩০ শে নভেম্বরের মধ্যেই টাকা ফেরত দিতে বলা হয়েছে। টাকা ফেরত দিতে না পারলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন যারা সরকারি অর্থ অতিরিক্ত ভাবে নিয়েছেন তা অবশ্যই ফেরত দিতে হবে। না হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এই তথ্য প্রকাশ সে আসতেই শহরের বিভিন্ন জায়গায় চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja