#মালবাজার: মাল ব্লকে কংগ্রেসের দুর্গ বলে পরিচিত ছিল বড় দেখি বাজার এবং কুমলাই গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন জোট বন্ধনের কারণে মাল বিধানসভায় কংগ্রেস প্রার্থী দেয়নি। এছাড়াও বড়দীঘি এলাকার কংগ্রেস কর্মী বর্তমানে তৃণমূলে যোগ দিয়েছে। ফলে এই এলাকায় কংগ্রেসের প্রচার সেরকম ছিল না। দীর্ঘদিন বাদে মাল বিধানসভায় কংগ্রেস প্রার্থী করেছে আদিবাসী যুবক রাকেশ কুজুরকে।

প্রার্থী হয়েই দলের পুরানো কর্মীদের একসাথে নিয়ে প্রচার শুরু করে দিয়েছেন। এদিন তাকে দেখা গেল বড়দিঘি বাজার এলাকায়। সঙ্গে ছিলেন কংগ্রেসের ব্লক সভাপতি নাসিম আহমেদ সহ অন্যান্য কর্মীরা। বাজারে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছে হাতজোড় করে ভোট প্রার্থনা করেন এই আদিবাসী প্রার্থী। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই এলাকার অন্যতম সমস্যা নদীর ব্রিজ।

নির্বাচনে জিতলে এই নদীর ব্রিজ তৈরি করা আমার প্রথম কাজ হয়ে দাঁড়াবে। এই ব্রিজ নির্মাণ হলে মাল ও ক্রান্তি ব্লকের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। পাশাপাশি চা বাগান এলাকায় ন্যূনতম মজুরি চালু করা, চা শ্রমিকদের জমির অধিকার দেওয়া, শিক্ষা ও সামাজিক ব্যবস্থার উন্নতি করা আমাদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণের তাগিদেই আমরা লড়াই করছি।

ব্লক সভাপতি নাশিম আহমেদ বলেন, এই রাজ্যে স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় কংগ্রেস ক্ষমতায় ছিল। তখন প্রচুর সরকারি চাকরি হয়েছে। কিন্তু, দুর্নীতি বা আর্থিক লেনদেন হয়েছে বলে কেউ বলতে পারবেনা। মনমোহন সিং তার প্রধানমন্ত্রীর তো কালে ১০০ দিনের কাজ প্রকল্প হাতে নিয়েছিলেন। যার মধ্যে দিয়ে সাতাইশ কোটি মানুষ দরিদ্র সীমার উপরে উঠে এসেছিল।

বর্তমান বিজেপি সরকারের আমলে সেই অবস্থার অবনতি হয়েছে। দেশ উন্নয়নশীল তকমা হারিয়েছে। খিদের সুচক বেড়েছে। কর্মসংস্থান হয়নি। রাজ্যব্যাপী সর্বোচ্চ দুর্নীতি চলছে। আমরা এই অবস্থার পরিবর্তনের দাবিতে মানুষের কাছে ভোট চাইছি।






