Explore

Search

July 6, 2026 5:44 pm

IAS Coaching

মুখ্যমন্ত্রীর ডুয়ার্স সফর সূচির সূচনা দিলেন দলেরই প্রার্থী সঞ্জয় কুজুর

#মালবাজার: আগামীকাল মুখ্যমন্ত্রী ডুয়ার্সে আসছেন সেই সফর সূচী নিয়ে জানালেন দলের নাগরাকাটা বিধানসভা আসনের প্রার্থী সঞ্জয় কজুর। সোমবার সঞ্জয় বাবু মেটেলি  ব্লকের বাতাবাড়ি এলাকায় প্রচারে এসেছিলেন। প্রচার সফর সুচির ফাঁকে তিনি টিয়াবন সংলগ্ন জ্যোতি আশ্রম ক্যাথলিক চার্জে যান। সেখানে এর সঙ্গে কথাবার্তা বলেন এবং আশ্রমের সবার খোঁজ খবর নেন।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় বাবু বলেন আপনারা জানেন আগামীকাল মুখ্যমন্ত্রী ডুয়ার্সে আসছেন।যতবার মাননীয় মুখ্যমন্ত্রী ডুয়ার্সে আসেন তিনি টিয়াবন সংলগ্ন হেলিপ্যাডে নামেন। এবারও সেভাবেই তার সফরসূচি  রয়েছে। তিনি আগামীকাল আসবেন তার কিছু কর্মসূচি রয়েছে তারপর বিকেল চারটের সময় জ্যোতি আশ্রম ক্যাথলিক চার্জে আসবেন এখানে ফাদার এবং অন্যান্যদের সঙ্গে মিলিত হবেন।
আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল এবং সবার সঙ্গেই দেখা সাক্ষাৎ করেন সেজন্যেই আগামীকাল বিকালে তিনি এই আশ্রমে আসবেন। আমি আশ্রমের সবার সঙ্গে দেখা করে গেলাম এবং তাদের অবগত করে গেলাম।
Advertisement
Live Cricket Score
upskillninja