Explore

Search

July 6, 2026 6:40 pm

IAS Coaching

চালসায় সর্পপ্রেমী সংগঠনের ৫ম বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

#মালবাজার: ডাবলু এইচ ওর নির্দেশিকা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সাপের কামড়ের মৃত্যুর হার শুন্য তে নিয়ে আসার জন্য নিরলস ভাবে কাজ করছেন সর্প প্রেমীরা। শুক্রবার চালসা সংলগ্ন টিয়াবন এলাকার একটি বেসরকারি রিসোর্টে সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতির পঞ্চম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এদিনের এই সম্মেলনে হুর ওই নির্দেশিকার বিষয়ে হয় আলোচনা। সাপের কামড়ে কিভাবে মৃত্যু রোধ করা যায় এই বিষয়েও বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্প প্রেমীরা। সাপের কামড়ে মৃত্যুর বিষয়ে মানুষের মধ্যে কিভাবে জনসচেতনতা তৈরি করা যায় সেই বিষয়েও বিস্তারিতভাবে আলোচনা হয়। দুইদিন ব্যাপী এই সম্মেলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ৫০ জন সর্প প্রেমীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সম্পাদক অজয় তিওয়ারি বলেন, সাপকেও বাঁচাতে হবে মানুষকেও বাঁচাতে হবে পাশাপাশি সাপের কামড়ে মৃত্যুর হার যাতে কমানো যায় মূলত দুই দিনব্যাপী সম্মেলনে সেই বিষয়ে আলোচনা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্পপ্রেমীরা তাদের নিজেদের বক্তব্য পরিবেশন করবে।
সংগঠনের সদস্য তথা জলপাইগুড়ির সর্বপ্রেমী মানস বন্ধু মজুমদার বলেন, ডাবলু এইচ ওর নির্দেশিকা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সাপের কামড়ে মৃত্যুর হার যাতে শুন্যতে নিয়ে আসা যায় সেই জন্যই আমরা কাজ করছি। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক কৌশিক দে, সভাপতি জয়ন্ত সরকার, ডঙ্কর শঙ্কর সরকার, ডক্টর শ্রীকান্ত গাঙ্গুলি সহ অন্যান্যরা। শনিবার পর্যন্ত চলবে এই সম্মেলন।
Advertisement
Live Cricket Score
upskillninja