Explore

Search

July 6, 2026 6:39 pm

IAS Coaching

নাগরাকাটায় সিপিএম প্রার্থীর পক্ষে প্রচার

#মালবাজার: শুক্রবার নাগরাকাটা ২১/এসটি সিপিএম প্রার্থী দিল কুমার ওরাও পক্ষে প্রচারাভিযান শুরু করল। দলীয় প্রার্থীর পক্ষে এদিন নাগরাকাটা বাজার শুলকাপাড়া সিপিএমের নেতা কর্মীরা কয়েক কিলোমিটার জোরদার র‍্যালি করেন। প্রার্থী দিলকুমার ওরাও হাতজোড় করে ভোট ভিক্ষা করেন।
একটা সময় নাগরাকাটা সিপিএমের দুর্গ বলে পরিচিত ছিল। ১৯৭২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সিপিএমের প্রার্থীরা জয়লাভ করেন। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস জোটের প্রার্থী জোসেফ মুন্ডা এই আসন ছিনিয়ে নেয়। ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস এই আসন দখল করে। ২০২১সালে এই আসন বিজেপির দখলে যায়।
আগামী বিধানসভা নির্বাচনে ত্রিমুখী  লড়াই হতে চলছে। সেই লড়াইয়ে নিজেদের জয় ছিনিয়ে আনতে সিপিএম এবার জোরদার প্রচার অভিযান শুরু করেছে। এদিন র‍্যালির নেতৃত্ব দেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রামলাল মুরমু সহ অন্যান্যরা।
Advertisement
Live Cricket Score
upskillninja