Explore

Search

May 19, 2026 9:01 pm

IAS Coaching

প্রায় দেড় বছর বাদে দলে ফেরানো হলো স্বপন সাহাকে উচ্ছাসিত কর্মী সমর্থকরা

#মালবাজার: প্রায় দেড় বছর বাদে দলের কাজে ফেরানো হলো মালবাজার শহরের প্রাক্তন পৌর চেয়ারম্যান স্বপন সাহাকে। দলে ফিরতেই উচ্ছ্বাস দেখা গেল স্বপন সাহার অনুগামী কর্মী সমর্থকদের মধ্যে। গত ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে একাধিক মামলায় জর্জরিত হয় মালবাজার পৌরসভা। দুর্নীতির অভিযোগ ওঠে স্বপন সাহার বিরুদ্ধে। এরপর তাকে দলের পক্ষ থেকে সাময়িক নীলম্বিত করা হয়। প্রায় দেড় বছর পেরিয়ে যাওয়ার পর রবিবার রাত ৮টা নাগাদ তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ তাকে তার লাটাগুড়ির বাড়িতে ডেকে পাঠান এবং স্বপন সাহার হাতে তার সাসপেনশন প্রত্যাহারের চিঠি তুলে দেন।
মহুয়া গোপ বলেন, দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশেই স্বপন সাহাকে সাময়িক নীলম্বিত করা হয়েছিল। আবার দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশেই দলের কাজে ফিরিয়ে নেয়া হলো।
দলে ফিরতেই স্বপন সাহা বলেন, বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দল আমাকে সাময়িক নীলাম্বিত করেছিল। আমি দলের বিরুদ্ধে কোন কথা বলিনি এবং দলের সৈনিক হিসাবে থেকে গিয়েছিলাম। দলীয় কাজে অংশগ্রহণ করিনি।
আবার দল আমাকে ফিরিয়ে নিয়েছে এজন্য আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।
দলের জেলা কমিটির সদস্য অমিত দে বলেন, স্বপনদা দলের কাজে ফিরেছেন এটা খুব ভালো খবর। আগামী বিধানসভা নির্বাচনে দলের পক্ষে জেতার পথ প্রশস্ত হলো। স্বপন সাহাকে স্বাগত জানিয়েছেন পৌরসভার বর্তমান চেয়ারম্যান উৎপল ভাদুড়ী। স্বপন সাহার দলে ফেরার কথা ঘোষণা হতেই শহরের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। স্বপন সাহার অনুগামীরা সমবেতভাবে উচ্ছাস প্রকাশ করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, দলের জন্ম লগ্ন থেকে স্বপন বাবু দলের সৈনিক হিসাবে কাজ করেছেন। ১৯৯৮ সাল থেকে পৌরসভার সদস্য হিসাবে বর্তমান সময় পর্যন্ত কাজ করছেন। তার নেতৃত্বেই মাল পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে আসে এবং তিনি চেয়ারম্যান হন। একটা সময় ছিল যখন গোটা ডুয়ার্স জুড়ে স্বপন সাহা ছিলেন তৃণমূলের মুখ। করোনা কালে মানুষের পাশে থেকে কাজ করেছেন। ২০২৩ সাল থেকে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে। দল তাকে নিলম্বিত করে।
Advertisement
Live Cricket Score
upskillninja