Explore

Search

May 19, 2026 9:31 pm

IAS Coaching

সুভাষগঞ্জ হাই স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে ভলিবলে চ্যাম্পিয়ন কর্ণজোড়া

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সুভাষগঞ্জ হাই স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত আমন্ত্রণমূলক ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল কর্ণজোড়া হাই স্কুল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আয়োজক সুভাষগঞ্জ হাই স্কুলকে পরাজিত করে শিরোপা জিতে নেয় কর্ণজোড়া হাই স্কুলের দল।

এই আমন্ত্রণমূলক টুর্নামেন্টে মোট আটটি বিদ্যালয় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলি ছিল— সুভাষগঞ্জ হাই স্কুল, কর্ণজোড়া হাই স্কুল, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, হাতিয়া হাই স্কুল, মারাইকুড়া ইন্দ্রমোহন বিদ্যাভবন, কাশীবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ, মহারাজাহাট হাই স্কুল এবং মালঞ্চা হাই স্কুল।

দিনভর জমজমাট প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় একাধিক ম্যাচ। প্রতিটি খেলাতেই ছাত্রদের মধ্যে ছিল দারুণ উদ্দীপনা এবং দর্শকদের ছিল ব্যাপক উৎসাহ। শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে কর্ণজোড়া হাই স্কুল শক্তিশালী খেলায় আয়োজক সুভাষগঞ্জ হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এদিন ভলিবল টুর্নামেন্টের সূচনায় উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে সুভাষগঞ্জ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার ঘোষ বলেন, বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলাধুলা ছাত্রদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও সহায়ক বলে তিনি জানান। টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্স দলকে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Advertisement
Live Cricket Score
upskillninja