Explore

Search

May 19, 2026 9:30 pm

IAS Coaching

মালবাজারেও জ্বালানি গ্যাস সিলিন্ডারের অভাবে বিপাকে গ্রাহকরা

#মালবাজার: মাল মহাকুমা এলাকায় রান্নার গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাসের অভাবে মালবাজারের গ্যাস ডিস্টিবিউটার অফিস এসে বহু গ্রাহককে খালি হাতেই বাড়ি ফিরে যেতে হচ্ছে। গত কয়েকদিন ধরেই এই সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। যুদ্ধ পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে বলেই অনেকের ধারণা। ফলে নির্ধারিত সময়ে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় ধরনের অসুবিধা তৈরি হয়েছে।

গ্রাম অঞ্চলের ক্ষেত্রে নতুন নির্দেশে সামনে এসেছে কেন্দ্রর তরফে তা হল গ্রাম অঞ্চলের গ্রাহকেরা ৪৫ দিনের আগে নতুন এলপিজি বুক করা যাবে না। অর্থাৎ একটি বুকিংএর পর ৪৫ দিনের আগে নতুন সিলেন্ডার বুক করা যাবে না গ্রাম অঞ্চলের ক্ষেত্রে। তবে শহর অঞ্চলের ক্ষেত্রে নিয়ম অপরিবর্তি থাকছে ২৫ দিন। গ্রামঅঞ্চলের ক্ষেত্রে ৪৫ দিন এবং শহর অঞ্চলের ক্ষেত্রে ২৫ দিন পর বুকিং করা যাবে!

এছাড়াও সার্ভার সমস্যার কারণে গ্রাহকদের সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টার মধ্যে বুকিং করার অনুরোধ করা হয়েছে। এই সময়েই বুকিং সাইট খোলা থাকছে বলে জানানো হয়েছে। অন্যদিকে মালবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে গ্যাসের বদলে কাঠের উনোনে রান্না করা হচ্ছে।

হোটেলের মালিক জানান, গ্যাসের অভাব একদিন না একদিন হবেই—এটা আগে থেকেই অনুমান করেছিলেন তিনি। তাই গত প্রায় ২০ বছর ধরে তাঁর হোটেলে কাঠের উনোনেই রান্না করা হয়। গ্যাসের এই সংকটে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরাও সমস্যার মুখে পড়েছেন। দ্রুত পরিস্থিতির সমাধান না হলে ভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Live Cricket Score
upskillninja