Explore

Search

July 6, 2026 7:23 pm

IAS Coaching

সন্ধ্যার ঝড়ে লন্ডভন্ড ডুয়ার্সের মেটেলি ও নাগরাকাটা ব্লকের বেশ কিছু এলাকা

#মালবাজার: আবহাওয়ার পূর্বাভাস আগে থেকেই ছিল যে বৃহস্পতিবার থেকে আকাশ মেঘলা থাকবে ও ঝড় বৃষ্টি হতে পারে। সেই পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা ধরে লন্ডভন্ড হয়ে গেল ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মহাবাড়ি, দেওপানি বস্তি ও পানজোড়া এলাকা এবং নাগরাকাটা ব্লকের আংড়াভাষা এলাকা।
বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল মাঝেমধ্যে বিক্ষিপ্ত ভাবে এদিক-ওদিক বৃষ্টি হলেও পরিস্থিতি এক প্রকার ছিল। সন্ধ্যা নাগাদ আচমকাই  হাওয়া বইতে শুরু করে সেই সাথে শুরু হয় বৃষ্টি। এরপর হাওয়ার তীব্রতা ঝড়ে রূপান্তরিত হয়। সেই ধরে দেওপানি বস্তি এলাকায় কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে যায়।
ঘরের বেড়া ভেঙে পড়ে। মহাবাড়ি এলাকায় একটি ধাবার চাল উড়ে যায়। জানলার কাঁচ ভেঙে পড়ে। ঝড়ের থেকে বাঁচতে ওই ধাবাতে কিছু পর্যটক যারা আহার করছিল তারা মাথায় চেয়ার দিয়ে আত্মরক্ষা করে বলে জানা গেছে। ঝড়ের দাপটে সুপারি গাছ এবং রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি গাছ পড়ে যায়। সেই সাথে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।
একইভাবে নাগরাকাটা ব্লকের আংড়াভাসা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড়ের তাণ্ডবে কয়েকটি বাড়ি ভেঙে পড়ে। সুপারি গাছ কলা গাছ সহ অন্যান্য গাছ ভেঙে পড়ে। চলাচলের রাস্তা ও বন্ধ হয়ে যায়। ঝড়ের দাপট প্রশমিত হতেই স্থানীয় লোকজন গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করে। দেওপানি বস্তির এক মহিলা জানান আমার ঘরের বেড়া ভেঙে গেছে টিনের চাল উঠে গেছে। ঝড়ের সময় কোন কোনক্রমে অন্য ঘরে গিয়ে প্রাণ রক্ষা করি।
যাদের ঘর ভেঙেছে তাদের বেশির ভাগই নিম্ন বিত্তের মানুষ। পঞ্চায়েত প্রশাসন থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসন জানা গেছে, ঝড়ের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান করা চলছে এবং প্রাণের ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবারও গোটা দিনমান আকাশের মুখ ভার রয়েছে যেকোনো সময় ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja