Explore

Search

May 19, 2026 9:53 pm

IAS Coaching

মহাজাতি সদনে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান’ পেলেন রায়গঞ্জের শিক্ষক আবীরচন্দ্র দে সরকার

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার গর্ব বাড়িয়ে কলকাতার ঐতিহ্যবাহী মহাজাতি সদনে “লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড” সম্মানে ভূষিত হলেন রায়গঞ্জের গোলপাড়ার বাসিন্দা, শংকরপুর এমএইচইউ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক এবং কৃষ্টি আর্ট এন্ড মিউজিক একাডেমির প্রিন্সিপাল আবীরচন্দ্র দে সরকার। সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে এই সম্মান প্রদান করা হয়। এদিন সংস্থার ৪৮তম কনভোকেশনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা থেকে নির্বাচিত হয়ে এই মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করায় শিক্ষা ও সংস্কৃতি জগতে বিশেষ সাড়া পড়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধের বিকাশে তাঁর নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও আদর্শিক দৃষ্টিভঙ্গির স্বীকৃতি হিসেবেই এই সম্মান বলে মনে করছেন অনেকে।

অন্যদিকে, রেইনবো মডার্ন স্কুল পরিবারের পক্ষ থেকেও এই অর্জনকে অত্যন্ত গর্বের বলে উল্লেখ করা হয়েছে। বিদ্যালয়ের সম্মানীয় ডিরেক্টর হিসেবে তাঁর এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং সমগ্র বিদ্যালয় পরিবার, শিক্ষক সমাজ এবং শিক্ষাঙ্গনের জন্য এক অনন্য সম্মানের বিষয় বলে জানানো হয়েছে।

সহকর্মী ও ছাত্রছাত্রীদের মতে, শিক্ষক হিসেবে আবীরচন্দ্র দে সরকারের গভীর জ্ঞান, আন্তরিকতা এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম স্নেহ তাঁদের সবসময় অনুপ্রাণিত করে। তাঁর এই অসামান্য অর্জন আগামী দিনেও শিক্ষাক্ষেত্রে ও সাংস্কৃতিক অঙ্গনে অনেককে পথ দেখাবে বলেই মনে করা হচ্ছে।

শংকরপুর এবং রেইনবো মডার্ন স্কুল পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনেও শিক্ষা ও সংস্কৃতির অগ্রগতিতে তাঁর অব্যাহত অবদানের জন্য প্রার্থনা করা হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja