#মালবাজার: আগা মী ২৭ মার্চ রামনবমী। হিন্দু সনাতনীদের অত্যন্ত পবিত্র এক প্রাচীন উৎসব। কথিত আছে এই তিথিতে শ্রী শ্রী রামচন্দ্রের জন্ম লাভ ঘটেছিল। এই পুণ্য তিথিতে অনেকেই বাড়িতে পূজা করেন কিন্তু, গত কয়েক বছর ধরে মালবাজার শহরে রামনবমী মহোৎসব কমিটি এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে আসছে।

চলতি বছর শোভাযাত্রার সময় এবং পথ নিয়ে সোমবার সকালে স্থানীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সমগ্র বিষয় উপস্থাপন করলেন রামনবমী মহোৎসব কমিটির ব্যবস্থাপকরা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির পক্ষে দীপ তেওয়ারি, পন্ডিত বিকাশ মিশ্র, সতীশ সোনার, দীপরঞ্জন প্রসাদ প্রমুখ।

দীপ্ তেওয়ারি বলেন, আগামী ২৭ মার্চ রামনবমী উপলক্ষে শোভা যাত্রার আয়োজন করা হয়েছে। মালবাজার বাসস্ট্যান্ড থেকে এই শোভাযাত্রা শুরু হবে। জাতীয় সড়ক, বাজার রোড, রেলওয়ে ময়দান, ঘড়ি মোর হয়ে আবার বাসস্ট্যান্ডে এসে শেষ হবে। ঐদিন সকালে শ্রী শ্রী রামচন্দ্রের পূজা হবে এবং প্রসাদ বিতরণ হবে। শোভাযাত্রার শেষে ভান্ডারার ব্যবস্থা রয়েছে। এবছর শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করছি। সবার কাছে অনুরোধ, শান্তিপূর্ণভাবে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করুন।








