Explore

Search

May 19, 2026 10:18 pm

IAS Coaching

নারী দিবসে পরিবেশ রক্ষা ও নারী সুরক্ষার বার্তা নিয়ে ৩১কিমি সাইকেল র‍্যালি

#মালবাজার: রবিবার ছিল আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে ইন্ডিয়ান মাউন্টেনারিং ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ রক্ষা ও নারী সুরক্ষার বার্তা নিয়ে  মালবাজার শহর থেকে মুর্তি নদী পর্যন্ত ৩১কিমি সাইকেল র‍্যালি করা হয়।
এদিন সকাল ৬টা নাগাদ মালবাজার শহর থেকে শ্রেষ্ঠা চক্রবর্তী, অঙ্কিতা ছেত্রী, লিমা পাল, সুপ্রিয়া ছেত্রী  নামের ৪জন মেয়ে ও ৭ জন ছেলে মিলিয়ে ১১ জনের একটি দল সাইকেল যাত্রা শুরু করে। চালসা বাতাবাড়ি হয়ে কখনো বনের পথে আবার কখনো জাতীয় সড়ক ধরে পৌঁছে যায় মূর্তি নদীর কিনার পর্যন্ত।
সমগ্র কর্মসূচির সমন্বয়ক রাজা বাবু দাস জানান, আর ছিল নারী দিবস সেজন্য নারী সুরক্ষা ও আত্মনির্ভরতা এক অন্যতম বিষয় ছিল। এবার রাষ্ট্রসঙ্ঘের ঘোষণা অনুযায়ী নারী দিবসের বার্তা ছিল ” গিভ এন্ড গেইন”। সেই বার্তা নিয়ে আজকে আমাদের সাইকেল র‍্যালি। পাশাপাশি সাইকেল সম্পূর্ণ পরিবেশবান্ধব এবং সাইকেল চালালে শরীর সুস্থ থাকে। সেই বার্তা আমরা দিয়েছি।
গোটা কর্মসূচিতে সাহায্য করেছে চেসিং ক্লাউডস এবং বাইকইয়ার্ড নামের দুটি সংস্থা।
Advertisement
Live Cricket Score
upskillninja