Explore

Search

June 10, 2026 6:23 am

IAS Coaching

কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেবার অভিযোগ থানায় এজাহার

#মালবাজার: এবার জমি বিবাদে নাম জড়ালো মালবাজার শহরের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুরজিৎ দেবনাথের। তার বিরুদ্ধে কাটমানি নেবার অভিযোগ এনেছেন মাল শহরের এক নম্বর ওয়ার্ড নিবাসী তপু মোদক সাহা। থানায় অভিযোগ দায়ের হয়েছে কাউন্সিলারের বিরুদ্ধে। ঘটনা প্রসঙ্গে জানাগেছে, মালবাজার শহরে ৫ নম্বর ওয়ার্ডে তপু মোদক এর একটি জমি রয়েছে। অভিযোগ সেই জমি নিয়ে বারংবার হেনস্তা করছেন ওয়ার্ড কাউন্সিলর সুরজিৎ দেবনাথ।
এমনকি আজ কাউন্সিলের সুরজিৎ দেবনাথ সেই জমির মালিক তথা তপু মোদকের স্বামী গৌতম সাহা কে গালিগালাজ সহ হাতাহাতি তে জড়িয়ে পড়েছিলেন। এমনটাই অভিযোগ এনেছেন জমির মালিক তপু মোদক। বিষয়টি নিয়ে থানায় কাউন্সিলর এর বিরুদ্ধে  লিখিত অভিযোগ দাখিল করেছেন তারা। কাউন্সিলের বিরুদ্ধে কাট মানি খাওয়ার অভিযোগ এনেছেন সেই জমির মালিক। যদিও পুরো অভিযোগ ভিত্তিহীন বলেই জানাচ্ছেন ওয়ার্ড কাউন্সিলর সুরজিৎ দেবনাথ।
এ বিষয়ে সুরজিত দেবনাথ বলেন জমি নিয়ে পাশাপাশি দুই বাড়ির মধ্যে ঝামেলা, সেই ঝামেলা বহুদিন ধরে চলে আসছে। আমি বারংবার তাদের একসাথে বসে বিষয়টি আলোচনা করবার কথা জানিয়েছি। তবে আজও পেট্রোল পাম্পে তেল ভরতে যাবার সময় তিনি আমার উপর চড়াও হন। এখানে কাট মানি নেবার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। এ নিয়ে তিনি পাল্টা সেই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন বলেই জানিয়েছেন কাউন্সিলর।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমি উকিলের সঙ্গে কথা বলেছি এবং মানহানির মামলা করার উদ্যোগ নেব। মালবাজার থানা সূত্রে জানা গিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এটা কোন দলীয় ব্যাপার নয়, সম্পূর্ণভাবে ওয়ার্ডের সমস্যা। এ নিয়ে দলের পক্ষ থেকে কোন মন্তব্য করব না বলে জানান, মাল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি পুলিন গোলদার।
Advertisement
Live Cricket Score
upskillninja