Explore

Search

July 6, 2026 9:02 pm

IAS Coaching

উত্তর দিনাজপুরে জেলাশাসক পদে পরিবর্তন, দায়িত্বে আসছেন তনবীর আফজল

#রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলায় জেলাশাসক পদে পরিবর্তনের খবর সামনে এসেছে। নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তনভীর আফজল। তিনি ১৯৯৪ সালের ব্যাচের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) ক্যাডারের একজন অভিজ্ঞ আধিকারিক।

বর্তমানে তনবীর আফজল ওয়েস্ট বেঙ্গল কমিশনার অফ ব্যাকওয়ার্ড ক্লাসের মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা এবং দক্ষতার জন্য তিনি প্রশাসনিক মহলে সুপরিচিত।

জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে জেলার প্রশাসনিক কাজকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেলার উন্নয়নমূলক প্রকল্প, সরকারি পরিষেবা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলেই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ।

উল্লেখ্য, তনবীর আফজল উত্তর দিনাজপুর জেলার প্রথম ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) অফিসার হিসেবে জেলাশাসকের দায়িত্ব নিতে চলেছেন, যা জেলার প্রশাসনিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে ধরা হচ্ছে। তাঁর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে জেলার প্রশাসনিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja