Explore

Search

November 19, 2026 12:21 am

IAS Coaching

হিমের পরশ মেখে ঘন কুয়াশায় ঢাকল রায়গঞ্জ, গুটি গুটি পায়ে শীতের প্রবেশ

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ হালকা হিমেল হাওয়ার পরশ, সঙ্গে ঘন কুয়াশার চাদর। ভোরের আলো ফুটতেই যেন অন্য রূপে ধরা দিল রায়গঞ্জ। রাস্তা, গাছপালা থেকে শুরু করে চারপাশের জনপদ—সবকিছুই ঢেকে গেল কুয়াশার সাদা আস্তরণে। দৃশ্যমানতা কমে যাওয়ায় সকালের রাস্তাঘাটেও তৈরি হল এক অন্যরকম পরিবেশ। প্রকৃতির এই বদলে যাওয়া রূপ জানান দিচ্ছে, গুটি গুটি পায়ে এবার শীতের আগমন ঘটছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।

গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছিল। ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডার অনুভূতি বাড়ছিল। তারই মধ্যে ঘন কুয়াশার এমন উপস্থিতি শীতের আগমনী বার্তাকে আরও স্পষ্ট করে তুলেছে। সকালে বাইরে বের হওয়া মানুষজনের গায়ে দেখা যাচ্ছে হালকা গরম পোশাক। অন্যদিকে, কুয়াশায় মোড়া রাস্তা ও গাছপালার সৌন্দর্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা।

তবে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। এদিন ভোর থেকেই হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় যানবাহন গুলিকে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে ভোরের দিকে বাইক ও অন্যান্য যানবাহনের চালকদের সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে।

শীতের এই প্রাথমিক আমেজে খুশির ছোঁয়া সাধারণ মানুষের মধ্যেও। চায়ের কাপে চুমুক দিতে দিতে কুয়াশা মোড়া সকাল উপভোগ করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে হেমন্তের শেষলগ্নে প্রকৃতির হাত ধরে রায়গঞ্জে যেন কড়া নাড়ছে শীত। মোটা জামা, গলায় মাফলার পড়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বহু মানুষ। শিক্ষক গোবিন্দ পাল বলেন, শীত প্রবেশের এই মূহুর্তটা ভীষণ উপভোগ করি। তবে, গরম জামা কাপড় পড়েই নিয়মিত হাঁটতে বের হই। এদিন হঠাৎ করে কুয়াশা নেমে আসায় ভীষণ ভালো লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja