Explore

Search

November 19, 2026 12:21 am

IAS Coaching

রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে পালিত হল ‘জনজাতীয় গৌরব দিবস’, বিরসা মুন্ডাকে শ্রদ্ধা

 

#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: মঙ্গলবার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে পালিত হল ‘জনজাতীয় গৌরব দিবস’। কলেজের ইকোয়াল ওপারচুনিটি সেল এবং আই.কিউ.এ.সি.-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. চন্দন রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী সমাজের বিশিষ্ট নেতৃত্ব তথা সমাজসেবী এবং ‘ভারত জাকাত সাঁওতাল পাঠুয়া গাঁওতা’-র রাজ্য কমিটির সদস্য সুমিত বাস্কে।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওঁরাও সংগঠনের প্রতিনিধি সুরজিৎ তিরকি। অনুষ্ঠানের শুরুতে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে সুমিত বাস্কে বিরসা মুন্ডার জীবনাদর্শ ও শোষণের বিরুদ্ধে তাঁর আপসহীন লড়াইয়ের কথা তুলে ধরেন। তিনি বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসারে এগিয়ে আসার এবং নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষার আহ্বান জানান।

সুরজিৎ তিরকিও তাঁর বক্তব্যে সমাজ গঠনে বিরসা মুন্ডার প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন। এদিনের অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ, শিক্ষাকর্মী এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রীদের পরিবেশিত আদিবাসী নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোটা পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja