#মালবাজার: বৃহস্পতিবার দিন সন্ধ্যায় মাল নদীর বিসর্জন ঘাটে গঙ্গা আরতি ও বন্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আশীর্বাদ দিয়া অনুষ্ঠান করতে চলছেন মহকুমা শাসক। মহকুমা শাসকের দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গোটা রাজ্য জুড়ে সরকারি উদ্যোগে ‘আশীর্বাদ দিয়া ‘ কর্মসূচি উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে দেবী দুর্গার আগমন বার্তার সূচনা দেওয়া হবে। এই উপলক্ষে মাল নদীর বিসর্জন ঘাটে স্থানীয় পুরোহিত সমাজের পক্ষ থেকে গঙ্গা আরতি ও স্তোত্র পাঠ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছে।
ইতিমধ্যেই এই কর্মসূচি সফল করতে মহকুমা শাসকের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে।









