Explore

Search

September 17, 2026 2:53 pm

IAS Coaching

চা বাগানের নালায় পড়ে কাদায় মুখ আটকে যুবকের মৃ@ত্যু

#মালবাজার: চা বাগানের নালায় পড়ে কাদায় মুখ আটকে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের বেতগুলি চা বাগানের ৯ নম্বর সেকসনে। ওই মৃত যুবকের নাম বিমল ওরাও (২৮)। তার বাড়ি ওই চা বাগানের শ্রমিক মহল্লায়। মাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
স্থানীয় শ্রমিকরা জানায়, বুধবার সকাল ১০ টা নাগাদ ওই যুবক সম্ভবত প্রকৃতির ডাকে সাড়া দিতে চা বাগানের নালার পার ধরে ঝোপের দিকে যাচ্ছিল। কোন কারনে পা হড়কে নালার মধ্যে মুখ থুবড়ে পড়ে। কাদার মধ্যে মুখ আটকে যাওয়ায় আর উঠতে পারেনি। আশেপাশে কেউ না থাকায় সাহায্য করার মত কেউ পৌঁছাতে পারেনি। ওভাবেই পড়ে থাকতে থাকতে তার মৃত্যু হয়।
শ্রমিক মহল্লার এক বাসিন্দা জানান, ওই যুবকের মৃগী রোগ ছিল। সম্ভবত ওই রোগের লক্ষণ প্রকাশিত হতেই কাদার মধ্যে মুখ থুবড়ে পড়ে গেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja