Explore

Search

May 19, 2026 12:25 pm

IAS Coaching

দিঘায় রাজ্য যোগাসন প্রতিযোগিতা, উত্তর দিনাজপুরের সাফল্যের ঝলক

#দিঘা: গত ২১ ও ২২ মার্চ ২০২৬ তারিখে দিঘার সৈকতাবাসে অনুষ্ঠিত হল UNITED COUNCIL MARTIAL ARTS YOGA AND POLE SPORTS FEDERATION-এর তত্ত্বাবধানে রাজ্যস্তরের যোগাসন প্রতিযোগিতা। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজ্যের মোট ২০টি জেলার প্রায় ১৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে, ফলে দিঘা কার্যত যোগচর্চার এক বৃহৎ মঞ্চে পরিণত হয়।

উত্তর দিনাজপুর জেলা থেকেও উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা যায়। জেলার মোট ৩৪ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন, যার মধ্যে রায়গঞ্জ যোগা একাডেমীর ২৯ জন ছাত্র-ছাত্রী ছিলেন। তাঁদের সাফল্য বিশেষভাবে নজর কেড়েছে।

গোল্ড মেডেল ও মেমেন্টো পায় জীতিপ্রভা মাহাতো, তামান্না সিংহ, অর্জিত বিশ্বাস, ঈশা সরকার। সিলভার মেডেল ও মেমেন্টো পায়
শুভময়ী সরকার, অভিরূপ বিশ্বাস, জিতসমে দাস, অংশুমান বর্মন, রিয়াজ আলম, ইতি সরকার, প্রেয়সী দাস, আদ্রিজা বনিক, মোনালিসা রায়। ব্রোঞ্জ মেডেল ও মেমেন্টো পায় কৃতি সরকার, বার্নিতা চক্রবর্তী, আয়ুষ্মান বিশ্বাস, সৃজিতা দাস, হৃতিকামণ্ডল, রচনা বর্মন, মোনালিসা রায়, চতুর্থ স্থান পায় রোশনি সিংহ, শ্রীজয়ী মণ্ডল। পঞ্চম স্থান পায় দেবাদিত্য শীল, জয়সী পাল, রুদ্র দেবনাথ, আয়ুষ সরকার, অঙ্কিতা ঘোষ। ষষ্ঠ স্থান পায় রিয়ানশি চৌধুরী, অনিশা মৈত্র, আনানা বিশ্বাস।

এছাড়াও, এক্সট্রা ক্যাটাগরিতে উল্লেখযোগ্য সাফল্য আসে। হ্যান্ড ব্যালান্স ও লেগ ব্যালান্স বিভাগে জীতিপ্রভা মাহাতো দুটি বিভাগেই গোল্ড মেডেল অর্জন করেন। অপরদিকে ফ্রন্ট বেন্ডিং ও ব্যাক বেন্ডিং বিভাগে শুভময়ী সরকার দুটি বিভাগেই সিলভার মেডেল পান। মমস গ্রুপে অংশগ্রহণ করে মোনালিসা রায় গোল্ড মেডেল জিতে নেন।

এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যোগ প্রশিক্ষক অরূপ সাহা। প্রতিযোগীদের এই কৃতিত্বে উত্তর দিনাজপুর জেলা জুড়ে খুশির আবহ তৈরি হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের আশা দেখছেন সংশ্লিষ্ট মহল।

Advertisement
Live Cricket Score
upskillninja