Explore

Search

May 19, 2026 12:26 pm

IAS Coaching

১০৯ তম রক্তদান শেষে সংবর্ধনায় ভাসলেন সুব্রত সরকার

#ইসলামপুরঃ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আশ্রমপাড়ায় নর্থ প্রাইমারী স্কুল প্রাঙ্গণে সৃজন সাহিত্য আসরের উদ্যোগে ‘রূপকথার জন্মদিন’ উপলক্ষে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। মানবিকতার এই কর্মসূচিতে স্থানীয় মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এই শিবিরে বিশেষ নজর কাড়েন রায়গঞ্জের সুব্রত সরকার, যিনি এদিন তাঁর ১০৯তম স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন করেন। তাঁর এই দীর্ঘদিনের রক্তদানের নজির উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।

অন্যদিকে, ত্রিপুরা থেকে আগত শান্তনু মজুমদারও এই শিবিরে অংশ নিয়ে তাঁর ৭৭তম রক্তদান করেন। দূর রাজ্য থেকে এসে এই মহতী উদ্যোগে শামিল হওয়ায় আয়োজকদের তরফে তাঁকে বিশেষভাবে সম্মান জানানো হয়।

শিবিরে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ সুরজ সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুরের বিশিষ্ট সাহিত্যিক নিশিকান্ত সিনহা, সুশান্ত নন্দী, তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুভদীপ দাস এবং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদেব নন্দী।

আয়োজকদের বক্তব্য, সমাজে রক্তের চাহিদা মেটাতে এবং মানুষকে রক্তদানে উৎসাহিত করতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সমাজমুখী কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তাঁরা।

Advertisement
Live Cricket Score
upskillninja