Explore

Search

May 19, 2026 6:34 pm

IAS Coaching

পারিবারিক গন্ডগোলে জড়ালো শ্বশুরবাড়ি ও বাপের বাড়ি, তুলে নিয়ে গেল পুলিশ

#রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত পূর্ব রাঘবপুরের নয়াটোলা এলাকায় পারিবারিক বিবাদের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। একই পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব ক্রমেই চরম আকার ধারণ করায় ঘটনাস্থলে হস্তক্ষেপ করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পরিবারের চার সন্তানের মধ্যে দুইজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই পারিবারিক অশান্তি থেকেই উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। অভিযোগ, সেজো ছেলে খাইরুল ইসলাম, যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তাকে বিনা কারণে করণদিঘি থানার পুলিশ তুলে নিয়ে গিয়ে আটক করে রাখে।

খাইরুল ইসলামের বাবা নুরুল হক ও মা কতবারু বিবি অভিযোগ করেন, “আমাদের ছেলেকে কোনও দোষ না থাকা সত্ত্বেও থানায় নিয়ে গিয়ে হেনস্থা করা হচ্ছে।” তাঁদের দাবি, পুরো বিষয়টি অন্যায়ভাবে পরিচালিত হচ্ছে এবং পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে না।

অন্যদিকে, খাইরুল ইসলামের বিরুদ্ধে পাল্টা অভিযোগও উঠেছে। বিবাদী পক্ষের তরফে হামেদ আলি, ঈমানী শেখ, জাহিরুদ্দিন, এমডি সুজল, মতিউর রহমান, রামজানি, সাইদুল হক, মোস্তফা, সৈবুর-সহ মোট ১৮ জনের বিরুদ্ধে খাইরুল ইসলামের উপর হামলা চালানোর অভিযোগ করা হয়েছে।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে করণদিঘি থানার পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, উভয় পক্ষকেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই প্রসঙ্গে করণদিঘি থানার এক পুলিশ আধিকারিক জানান, ঘটনার তদন্ত চলছে। উভয় পক্ষের বক্তব্য শোনা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সমস্যার সমাধান ও শান্তি ফেরানোর দাবি জানিয়েছেন।

Advertisement
Live Cricket Score
upskillninja