Explore

Search

September 12, 2026 8:16 pm

IAS Coaching

ডুয়ার্সের মাল মহকুমা এলাকায় দুই প্রার্থী ঘোষণা করল সিপিএম

#মালবাজার: ডুয়ার্সের মাল মহকুমা এলাকায় দুই প্রার্থী ঘোষণা করলো সিপিএম। মাল ২০/এসটি বিধানসভা প্রার্থী হচ্ছেন মনু ওরাও এবং নাগরাকাটা ২১/এসটি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দিলকুমার ওরাও। রবিবার নির্বাচন কমিশনার রাজ্য বিধানসভার নির্ঘণ্ট ঘোষণা করেছেন। ২৪ ঘন্টা পার হতে না হতেই সিপিএম তার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে দিলো। ঘোষিত প্রার্থীর তালিকা অনুযায়ী মাল বিধানসভা কেন্দ্রের প্রার্থী  হচ্ছেন দলের কৃষক নেতা মনু ওঁরাও।
মাল ব্লকের দক্ষিণ ওদলাবাড়ির বাসিন্দা সিপিএমের এই নেতা গত বিধানসভায়ও দাঁড়িয়ে ছিলেন। কিন্তু, হেরে যান। এবারো দলের নেতৃত্ব তার উপরে আস্থা রেখেছেন। অপরদিকে নাগরাকাটা বিধানসভা দলের প্রার্থী দিলকুমার ওরাও ভুটান সীমান্তে অবস্থিত চ্যাংমারি চা বাগানের বাসিন্দা। দলের দীর্ঘদিনের পুরনো কর্মী এবং শ্রমিক নেতা। এবার দল তার উপর আস্থা রেখেছেন।
অপরদিকে নাগরাকাটা বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন বর্তমান বিধায়ক পুনা ভেংরা। মেটেলি ব্লকের ইনডং চা বাগানের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী পুনা ভেংরা গত বিধান  সভায় দলের প্রার্থী হয়ে জয় লাভ করেন। এবারও দল তার উপরে আস্থা রেখেছেন।
তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি।
Advertisement
Live Cricket Score
upskillninja