Explore

Search

May 19, 2026 9:00 pm

IAS Coaching

বকেয়া ডি এ ও সপ্তম পে কমিশনের দাবিতে রায়গঞ্জে সরকারি কর্মচারীদের বাইক মিছিল

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বকেয়া ডি এ অবিলম্বে মিটিয়ে দেওয়া এবং সপ্তম পে কমিশন চালুর দাবিতে রায়গঞ্জের অফিসপাড়া চত্বরে বাইক মিছিল করলেন সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। শুক্রবার, ১৩ মার্চের ধর্মঘটকে সামনে রেখে বৃহস্পতিবার এই কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন কর্ণজোড়া মেন গেট থেকে বাইক মিছিলটি শুরু হয়। মিছিলটি কর্ণজোড়া অফিসপাড়া চত্বর পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী কর্মচারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং বকেয়া ডি এ দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানান।

মিছিল শেষে কর্মচারী আন্দোলনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে বকেয়া ডি এ না মেটানোয় কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অবিলম্বে বকেয়া ডি এ মিটিয়ে না দেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন সর্বস্তরের কর্মচারীরা।

নেতৃত্বরা জানান, বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জের ঘড়ি মোড়ে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছে। বিক্ষোভ সভা শেষে ঘড়ি মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে বিবেকানন্দ মোড় পর্যন্ত যাবে এবং সেখানেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে।

সংগঠনের জেলা সম্পাদক ফাল্গুনি সমাজদার জানান, সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলন চলবে এবং আগামী দিনের কর্মসূচিতে আরও বৃহৎ সংখ্যায় কর্মচারীরা অংশগ্রহণ করবেন।

Advertisement
Live Cricket Score
upskillninja