Explore

Search

May 19, 2026 9:29 pm

IAS Coaching

প্রকাশ্য দিনের বেলায় শহরের বুকে চিতা বাঘের হামলা জখম মহিলা এলাকায় আতঙ্ক

#মালবাজার: প্রকাশ্য দিনের বেলা শহরের বুকে লোকালয়ে চিতাবাঘের হামলায় জখম হলো এক মহিলা। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের ১৩ নম্বর ওয়ার্ডের উৎসব ভবন “মালঞ্চ” সংলগ্ন এলাকায় বাড়ির গরু মাঠে বাঁচতে গিয়েছিলেন এক মহিলা।
আচমকাই তার উপর চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে। মহিলার হাতে ও কোমরে থাবা বসায়। মহিলা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের অনেকেই হই হই করে ওঠে। সেই সময় চিতাবাঘটি পালিয়ে যায়। জখম মহিলার নাম মিনতি রায় (৫৫)। বাড়ি ১৩ নম্বর ওয়ার্ডে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মহিলার আত্মীয় দীলিপ রায় বলেন, ওই মাঠে অনেকেই গরু বাড়তে যায়। সকালবেলা কাকিমা গরু নিয়ে মাঠে বাঁধতে গিয়েছিল। সেই সময় আচমকা চিতাবাঘ্তি হামলা চালায়। কাকিমার ডান হাতে থাবা বসিয়ে দেয়। হঠাৎ হামলায় কাকিমা হতচকিত হয়ে যায়। আশেপাশের লোক ছুটে এলে চিতাবাঘটি পালিয়ে যায়।এরপর কাকিমা কে নিয়ে হাসপাতালে ছুটে যাই।  ঘটনাস্থল শহরের ১৩ নম্বর ওয়ার্ডে”। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অনেকেই জানিয়েছেন, পাশের রাস্তা দিয়ে ফাটকান এলাকায় চা বাগানের মানুষ যাতে যাতায়াত করে। মাঠে বাচ্চারা খেলাধুলা করে। গবাদি পশু চড়ে বেড়ায়। এইরকম এক জায়গায় চিতাবাঘের হামলা রীতিমত ভয়ের ব্যাপার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা। জখম মহিলার বিষয়ে হাসপাতালে খোঁজ নেয়। বন দপ্তর  সূত্রে জানা গেছে, ওই মহিলা চিকিৎসার ব্যয় বনদপ্তর গ্রহণ করবে।
Advertisement
Live Cricket Score
upskillninja