
#মালবাজার: রাজ্ য বিধানসভার নির্ঘণ্ট তো এখনো গঠিত হয়নি। এফ আই আরয়ের জ্বর এখনো কাটেনি। কিন্তু, ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি শুরু করে দিয়েছে। কিছু কিছু এলাকায় দেওয়াল লিখন এবং সভা সমিতি করা চলছে। রাজ্যের শাসক কিংবা বিরোধী কোন দলই এখন পর্যন্ত তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে হাওয়ায় ভাসছে বিভিন্ন প্রার্থীর নাম এবং সে নিয়ে চা দোকান থেকে রকের আড্ডা পর্যন্ত চলছে চর্চা। এই চর্চার মাঝেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির প্রার্থী এবার কে হবে?


তা নিয়ে চা বাগান থেকে গ্রামেগঞ্জে চর্চা শুরু হয়েছে। গত বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যথেষ্ট লড়াই করেছিল বিরোধী বিজেপি। শেষ বেলায় প্রায় সাড়ে ৫ হাজার ভোটে পরাজিত হয় বিজেপি প্রার্থী মহেশ বাগে। দলের পক্ষ থেকে কেউ মুখ খুলতে না চাইলেও অনেকেই বলছেন এবার সম্ভাব্য প্রার্থীর তালিকায় মহেশ বাগে রয়েছেন।

চা বাগানের শ্রমিক পরিবারের লেখাপড়া জানা এই প্রার্থীর গোটা বিধানসভা এলাকায় পরিচিতি হয়েছে। মহেশ বাগের পাশাপাশি উঠে এসেছে দলের জেলা কমিটির সদস্য মঙ্গল ওরাওয়ের নাম। কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা একজন সমাজকর্মী হিসাবে এলাকায় যথেষ্ট পরিচিতি রয়েছে । নিজের উদ্যোগে মহিলাদের কর্মসংস্থান গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ শিবির চালাচ্ছেন।

ইতিমধ্যেই এল নদীর সেতু নির্মাণ সহ চা বাগানে ন্যূনতম মজুরির দাবির কথা তুলে ধরেছেন। এই দুইজনের পাশাপাশি আরো দুটি নাম উঠে এসেছে তা না হলেন অনেক নেতা অনিল ওরাও এবং সমাজ কর্মী দীপক ওরাওয়ের নাম। অনিল ওরাও শ্রমিক নেতা চা বাগান এলাকায় তার পরিচিতি হয়েছে। দীপক ওরাও সমাজকর্মী হিসাবে সুপরিচিত নাম।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই চারজনের নাম তুলে ধরে কাকে সবার বেশি পছন্দ? এই প্রশ্ন রাখা হয়েছিল। দেখা গেছে অনেকেই মঙ্গল ওরাওকে প্রার্থী হিসেবে চাইছেন। তবে দীপক ওরাও অনেকের পছন্দে আছেন। মহেশ বাগে এবং অনিল ওরাওকেও অনেকে প্রার্থী হিসেবে চাইছেন। দিন যত গড়াবে ততই এই চর্চা চলতে থাকবে তবে দল কাকে টিকিট দেয়? সেটাই এখন বিরাট প্রশ্ন।






