
#মালবাজার: অল্প কিছুদিন আগেই তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন আজ দেখা গেল দলের কর্মসূচিতে অংশ নিতে। তিনি এশিয়াডে সোনা জয়ী ক্রীড়াবিদ স্বপ্না বর্মন। স্বাভাবিকভাবেই তাকে দেখতে মানুষের ভিড় জমে যায়।

রবিবার আন্তর্জাতিক নারী দিবস, তার প্রাক্কালে শনিবার মাল ব্লকের কুমলাই অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়েজেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুমলাই গ্রাম পঞ্চায়েত প্রধান সুনীতা মুন্ডার উদ্যোগে ” রক্তশ্রদ্ধা” নাম দিয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
কর্মসূচিতেই এদিন অংশগ্রহণ করেন সোনাজয়ী স্বপ্না বর্মন। তিনি বলেন, কিছুদিন হলো আমি তৃনমুল কংগ্রেসে এসেছি। আজ ওনারা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছেন।

এটা ভালো উদ্যোগ। এখানে এসে ভালো লাগছে। এভাবেই মানুষের পাসে থাকতে হবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ, মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী নুরজাহান বেগম মন্ত্রী বুলু চিকবড়াইক প্রমুখ।

জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ বলেন, মানুষ স্বেচ্ছায় একটা জিনিস দান করে সেটা নিজের শরীরের রক্ত। এজন্যে আজকেই শিবিরের নাম রক্ত শ্রদ্ধা। গত দুমাস যাবত রাজ্যজুড়ে এস আই আর কর্মসূচির জন্য যেসব ডি এল ওরা কাজের চাপে মারা গেছেন এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে যে সমস্ত মানুষ মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের এই কর্মসূচি। বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ছাত্র যুবরা এসেছেন স্বেচ্ছায় রক্ত দিতে।






