Explore

Search

June 15, 2026 2:43 pm

IAS Coaching
Latest News

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর রুট মার্চ শুরু হলো মাল ব্লকের বিভিন্ন এলাকায়

#মালবাজার: নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। ইতিমধ্যেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর রুট মার্চ শুরু হল মাল ব্লকের বিভিন্ন এলাকায়। এদিন সকালে মাল ব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েত এলাকার মহাকাল মোড় থেকে ২০/১৪০, ২০/১৪১ পার্টের বিভিন্ন এলাকায় মাল থানার  তত্ত্ববাধানে রুট মার্চ করে সশস্ত্র সীমা বলের জোয়ানরা।
তারা ওই এলাকায় দুটি বুথে পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এলাকাবাসীদের নির্ভয়ে থাকতে বলেন এবং ভোটে অংশ নিতে পরামর্শ দেন। পুলিশ সুত্রে জানাগেছে, এদিন দুফুরে কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় একই রকম ভাবে রুটমার্চ হবে। এদিন রুট মার্চ দেখতে রাস্তার পাসে মানুষের উপস্থিতি দেখতে পাওয়া যায়।
Advertisement
Live Cricket Score
upskillninja