Explore

Search

September 12, 2026 8:51 pm

IAS Coaching

নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী, জখম কয়েকজন যাত্রী 

#মালবাজার: জাতীয় সরকে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ঢুকে গেল চা বাগানে তারপর উল্টে গেল। ঘটনায় কয়েক জন যাত্রী জখম। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাড়ে তিনটা নাগাদ মালবাজার এবং ডানদিমের মাঝে রাঙ্গামাটি চা বাগান এলাকায়।
জানা গেছে, এদিন বিকেলে শিলিগুড়ি থেকে একটি যাত্রীবাহী বাস জয়গাঁও অভিমুখে যাচ্ছিল। মালবাজার ও ডামজিমের মাঝে রাঙ্গামাটি চা বাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চা বাগানের মধ্যে ঢুকে উল্টে যায়। দুর্ঘটনায় কয়েকজন বাস যাত্রী জখম হয়। প্রথমে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগালেও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার পুলিশ। যখন যাত্রীদের দ্রুত উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ রিকভারি ভ্যান ডেকে বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এক বাসযাত্রী জানান, বাসটি গতিতেই ছিল রাস্তার মাঝে একটি বাইকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চা বাগানের মধ্যে ঢুকে যায় এবং নয়নজুলিতে উল্টে পড়ে। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement
Live Cricket Score
upskillninja