Explore

Search

September 12, 2026 8:59 pm

IAS Coaching

জনজাতি সুরক্ষা মঞ্চের আক্রোশ র‍্যালিতে মুখরিত হলো মালবাজার শহর

#মালবাজার: সম্প্রতি দার্জিলিং জেলার ফাঁসিদেওয়াতে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মালবাজার শহরে জনজাতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে আক্রোশ র‍্যালির ডাক দেওয়া হয়। এদিন বিকেলে মাল কলোনির ময়দান থেকে র‍্যালি শুরু হয়। এদিন র‍্যালিতে বহু মানুষ অংশ গ্রহণ করেন। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ র‍্যালিতে পা মেলান। বালির নেতৃত্বে দেখা যায় এক ঝাক বিজেপি নেতাদের।
প্রতিবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের আকাশ ও বাতাস। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র‍্যালি মহকুমা শাসকের দপ্তরের সামনে আসে। সেখানে বিশাল পুলিশ বাহিনী মহকুমা শাসকের দপ্তরের সামনে তাদের আটকে দেয়। তারপর কয়েকজন প্রতিনিধি মহকুমা শাসকের সঙ্গে দেখা করে তার হাতে স্মারকলিপি তুলে দেন।
Advertisement
Live Cricket Score
upskillninja