Explore

Search

September 12, 2026 8:59 pm

IAS Coaching

মেয়ে পাচারকারী অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

#মালবাজার: কিশোরী মেয়েদের ভুলিয়ে ভাঙ্গিয়ে নিয়ে গিয়ে পাচার করে এই অভিযোগে এবার বিকাল তিনটের নাগাদ মাল ডেলি মার্কেট এলাকায় এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। জানাগেছে, মাঝখানেক আগে ওই ব্যক্তি স্থানীয় ব্যবসায়ী মুন্না মাহাতোর ১২ বছর বয়সী এক কিশোরী কন্যা কে ভুলিয়ে-ভালিয়ে শিলিগুড়ি নিয়ে যায়।
পরে পরিবারের লোকজন কন্যাকে উদ্ধার করে নিয়ে আসে। রবিবার ওই ব্যক্তিকে ডেলি মার্কেট এলাকায় দেখতে পেয়ে স্থানীয়রা আটক করে।
মুন্না মাহাতোর স্ত্রী বলেন, এই ব্যক্তি মাসখানেক আগে আমার মেয়েকে মোমোর সাথে কি সব খাইয়ে ভুলিয়ে শিলিগুড়ি নিয়ে গেছে নিয়ে গিয়েছিল। পরে আমরা পরিবারের লোকজন খোঁজ পেয়ে উদ্ধার করে নিয়ে আসি।
আজ আবার ওই ব্যক্তি এখানে এসেছে। এই ব্যক্তি কিশোরী মেয়েদের নিয়ে গিয়ে বাইরে পাচার করে। খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনা স্থলে হাজির হয়। স্থানীয়  লোকজন ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে, ওই ব্যক্তির বাড়ি শিলিগুড়ি ঝংকার মোড় এলাকায়। এর আগেও ওই ব্যক্তির নামে অভিযোগ ছিল।
Advertisement
Live Cricket Score
upskillninja