Explore

Search

November 27, 2026 7:14 pm

IAS Coaching

মুম্বইয়ের World Mayor Forum-এ পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা তুলে ধরলেন রায়গঞ্জের বিধায়ক তথা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আন্তর্জাতিক মঞ্চে পশ্চিমবঙ্গের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নগর উন্নয়নের অগ্রগতির চিত্র তুলে ধরার সুযোগ পেলেন রাজ্যের প্রতিনিধি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা, দমকল ও জরুরি পরিষেবা বিষয়ক দপ্তরের সম্মানীয় প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আন্তরিক শুভেচ্ছা ও প্রেরণাকে পাথেয় করে মুম্বইয়ে আয়োজিত World Mayor Forum-এ অংশগ্রহণ করলেন তিনি। Indian Institute of Local Self-Government-এর উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে পশ্চিমবঙ্গের বর্তমান উন্নয়নমূলক পরিকল্পনা, নগর পরিকাঠামোর অগ্রগতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সম্মেলনে রাজ্যের সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবার আধুনিকীকরণ, পরিকাঠামোগত বিকাশ এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের কথা আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে উপস্থাপন করেন তিনি। পাশাপাশি নগর উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকারের নিরলস প্রচেষ্টা ও ভবিষ্যৎ ভাবনার বিষয়গুলিও তুলে ধরা হয়।

এই আন্তর্জাতিক মঞ্চে পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা তুলে ধরতে পেরে তিনি অত্যন্ত গর্বিত ও আনন্দিত বলে জানিয়েছেন। তাঁর মতে, এই সম্মানজনক আন্তর্জাতিক অভিজ্ঞতা আগামী দিনে রাজ্যের উন্নয়নযাত্রাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার ক্ষেত্রে নতুন দিশা দেখাবে।

উল্লেখ্য, World Mayor Forum-এর মতো আন্তর্জাতিক মঞ্চে রাজ্যের উন্নয়নমূলক ভাবনা ও পরিকল্পনা তুলে ধরার এই সুযোগ পশ্চিমবঙ্গের নগর উন্নয়নের অভিজ্ঞতা বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja