Explore

Search

November 26, 2026 9:12 pm

IAS Coaching

জাতীয় স্তরে বিরাট সাফল্য, তুলসীপাড়া সারদা শিশু তীর্থের গর্ব অন্বেষা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ জাতীয় স্তরের গণিত মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে উত্তর দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করল তুলসীপাড়া সারদা শিশু তীর্থের সপ্তম শ্রেণির ছাত্রী অন্বেষা মণ্ডল। তার এই সাফল্যে খুশির হাওয়া বিদ্যালয় থেকে শুরু করে গোটা এলাকায়।

 

বিদ্যা ভারতী অখিল ভারতীয় (সর্বভারতীয়) গণিত মডেল প্রতিযোগিতায় বিদ্যা ভারতী পূর্বক্ষেত্রের প্রতিনিধিত্ব করে অংশগ্রহণ করেছিল অন্বেষা। ঝাড়খণ্ডের ধানবাদে আয়োজিত এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে দ্বিতীয় স্থান অর্জন করে সে।

অন্বেষার এই কৃতিত্বে গর্বিত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে সমস্ত পড়ুয়া। বিদ্যালয়ের প্রধান আচার্য স্বরূপ গোবিন্দ রাহা বলেন, ছোট্ট অন্বেষার বালক বর্গে বিষয় ছিল – সুষম বহুভুজের বৈশিষ্ট্যের ওপর আধারিত প্রদর্শন। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অন্বেষার সাফল্য আমাদের কাছে অত্যন্ত গর্বের। বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগামী দিনেও তার সাফল্যের ধারা অব্যাহত থাকুক, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি।

অন্বেষার এই সাফল্যে তুলসীপাড়া সারদা শিশু তীর্থ, রূপাহার তথা উত্তর দিনাজপুরের শিক্ষা মহলে খুশির আবহ। ছোট্ট বয়সেই জাতীয় স্তরে তার এই কৃতিত্ব আগামী দিনে আরও অনেক পড়ুয়াকে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন শিক্ষানুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja