Explore

Search

October 29, 2026 11:00 pm

IAS Coaching

প্রিয়রঞ্জন দাশমুন্সির স্বপ্নের AIIMS বাস্তবায়নের উদ্যোগ, মুখ্যমন্ত্রী ও সাংসদকে ধন্যবাদ সন্দীপ বিশ্বাসের

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে ধন্যবাদ ও অভিনন্দন জানালেন রায়গঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান তথা প্রশাসক এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাস। তাঁর মতে, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হেমতাবাদ বিধানসভা এলাকার রায়গঞ্জ থানা অঞ্চলের ৭ নম্বর শীতগ্রাম অঞ্চলের দ্বীপনগরে AIIMS গড়ে ওঠার সম্ভাবনা উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গের মানুষের কাছে এক আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্ত।

 

বর্তমানে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সন্দীপ বিশ্বাস জানান, প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়িত হলে রায়গঞ্জের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যেতে পারে। উন্নত চিকিৎসার সুযোগ বাড়ার পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামোর উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে।

এই উদ্যোগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের ভূমিকার প্রশংসা করে সন্দীপ বিশ্বাস বলেন, গণতান্ত্রিক সচেতন নাগরিক হিসেবে তাঁদের শুধু ধন্যবাদ জানিয়ে ছোট করতে চান না তিনি। বরং এই উদ্যোগের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।

তাঁর আশা, দ্বীপনগরে AIIMS গড়ে উঠলে শুধু রায়গঞ্জ বা উত্তর দিনাজপুরের মানুষই নন, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারাও উপকৃত হবেন। পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশ, নেপাল ও ভুটানের মানুষের কাছেও উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে তিনি মনে করেন।

সন্দীপ বিশ্বাসের কথায়, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি জাতীয় স্তরেও রায়গঞ্জের পরিচিতি আরও বাড়বে। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবের মুখ দেখলে তা উত্তর দিনাজপুরের মানুষের কাছে এক বড় প্রাপ্তি হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja