Explore

Search

September 12, 2026 9:01 pm

IAS Coaching

তিস্তা নদী থেকে এক ব্যক্তির মৃ*ত*দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

#মালবাজার: মাল  ব্লকের গজলডোবা সাত নম্বর এলাকার তিস্তা নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে গজলডোবা ৭ নম্বর এলাকার তিস্তা নদী থেকে উদ্ধার করে তিস্তা  রঙ্গিত রেসকিউ টিমের সদস্যরা। এরপর মালবাজার থানার পুলিশ মৃত উদ্ধার করে নিয়ে যায়।
তিস্তা রংগিত রেসকিউ টিমের সেক্রেটারি শান্তি রাই বলেন, আমাদের কাছে  খবর আসে, বুধবার বিকেলে শিলিগুড়ির কোন ব্যাক্তি সেভকের তিস্তা সেতু থেকে ঝাপ দেয় তিস্তা নদীতে। সেই মতো বৃহস্পতিবার সকালে কালিঝোড়া থেকে বোটের মাধ্যমে আমাদের টিম তিস্তা নদীতে ওই ব্যাক্তির দেহ উদ্ধার করতে নামি।
তবে ওই ব্যাক্তির দেহ উদ্ধার না হলেও, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ মাল থানার অন্তর্গত গজলডোবার সাত নাম্বার কলনী এলাকার তিস্তা নদী থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়। সম্ভবত ৪-৫ দিন আগে এই ব্যাক্তির কোন কারনে মৃত্যু হয়েছে। তবে মৃতের পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে মালবাজার পুলিশের হাতে তুলে দেই। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে৷ তবে সেভকে  তিস্তায়  ঝাপ দেওয়া ব্যাক্তির দেহ এদিনও উদ্ধার হয়নি বলে রেসকিউ টিমের সদস্যদের দাবি। ঝাপ দেওয়া ব্যাক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
Advertisement
Live Cricket Score
upskillninja