Explore

Search

May 19, 2026 11:59 pm

IAS Coaching

মাল ডেলি মার্কেটে আবারও চুরির ঘটনায় চাঞ্চল্য

#মালবাজার: মালবাজার ডেলি মার্কেটে রাতের বেলায় আবারো চুরির ঘটনা ঘটলো। দোকানের তালা ভেঙে টাকা পয়সা সহ অন্যান্য সামগ্রী চুরি যায়। এর আগে অন্যান্য দোকানে চুরির ঘটনা ঘটেছিল এবার ঘটলো এক ডিমের দোকানে।
দোকানে গৌরাঙ্গ বসাক বলেন, সকালে এসে দেখি দোকানের তালা ভাঙ্গা খুলে দেখি আগুন জ্বালিয়ে এদিক ওদিক খুঁজে চুরি করেছে চোরের দল।
আগুনের পোড়া কাগজ দোকানে পড়ে রয়েছে। এভাবে আগুন লাগালে দোকানে আগুন লেগে যেতে পারে। আমার দোকানে আগুন লাগবে অন্যান্যরাও ক্ষতিগ্রস্ত হবে। এর আগেও এরকম ঘটনা ঘটেছিল আমি পুলিশকে জানিয়েছিলাম।
রাতের অন্ধকারে এভাবে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে সৃষ্টি হয়েছে।
এর আগেও কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে। বাজার সংলগ্ন মন্দিরের দান বাক্স ভেঙে চুরির ঘটনা ঘটেছে। কয়েকজন দোকানি জানান, পাশে রেলওয়ে প্লাটফর্ম এবং তার সংলগ্ন এলাকায় নেশা ঠেক গড়ে উঠেছে। নেশার টাকা জোগাড় করতে কিছু যুবক এই চুরি করে বেড়াচ্ছে। এর ব্যবস্থা নেওয়া উচিত।
Advertisement
Live Cricket Score
upskillninja