Explore

Search

July 6, 2026 9:56 pm

IAS Coaching

সরকারি প্রকল্প পরিষেবা প্রদান শিবিরে শেষ দিনে উপচে পড়ল ভীড়

#মালবাজার: সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান শিবিরে শেষ দিনে উপচে পড়ল ভিড়। বহু মানুষকে দেখা গেল যুব সাথী, লক্ষীর ভান্ডার সহ অন্যান্য প্রকল্পে সুবিধা পেতে আবেদন করছেন। ডুয়ার্সের নাগরাকাটা হাই স্কুল সংলগ্ন একটি ভবনে গত ১৭ ই ফেব্রুয়ারি থেকে এই পরিষেবা প্রদান শিবির শুরু হয়েছে। প্রতিদিনই বহু মানুষ যুবক যুবতী তাদের নাম ফর্ম ফিলাপ করে নথিভুক্ত করেছেন। বৃহস্পতিবার ছিল শিবিরের শেষ দিন। এই দিন দেখা গেল বহু মানুষের সমাগম।
নাগরাকাটা ব্লকের বিডিও জয়প্রকাশ মন্ডল জানান, আমাদের এখানে চারটি প্রকল্পের সুবিধা প্রদান করা হচ্ছে। সমস্ত বেকার যুবক-যুবতী যাদের বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে। যারা অন্য কোন সরকারি সুবিধা পান না তারা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করে মাঠে দেড় হাজার টাকা করে পেতে পারেন। এছাড়াও লক্ষীর ভান্ডার, যেসব কৃষকরা বিভিন্ন সময়ে ঋণ নিয়েছিলেন কিন্তু পরিশোধ করতে পারেননি। তারা ঋন পরিষদের জন্য আবেদন করতে পারেন।
পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর বলেন, আমাদের এই শিবিরে গত ১০ দিনে ভালো সাড়া পাওয়া গেছে। চা বাগান এলাকায় যে সমস্ত শ্রমিক এখনো পর্যন্ত পাট্টা পাননি তারা নিদ্বিষ্ট ফর্মে আবেদন করছেন। এছাড়া লক্ষীর ভান্ডার ও যুব সাথী প্রকল্পেও সবাই আবেদন করেছে।
পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবীণ কুমার ঝাঁ বলেন, শিবিরের মাধ্যমে অনেকেই সুবিধা পাবেন। এই প্রকার সুবিধা অন্য কোন রাজ্যে দেওয়া হয় না। এদিন বিকেল পর্যন্ত শিবির চলে।
Advertisement
Live Cricket Score
upskillninja