
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ জীবন রেখা হাসপাতালের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ ও আনন্দের ঘোষণা করা হয়েছে। এখন থেকে প্রখ্যাত এমআইসিএস ও রোবোটিক কার্ডিয়াক সার্জন ডা. সুশান মুখোপাধ্যায়, এমবিবিএস, এমএস, এমসিএইচ (সিটিভিএস), ডিরেক্টর ও সিনিয়র কনসালট্যান্ট, Apollo Multispeciality Hospitals, Kolkata নিয়মিতভাবে জীবন রেখা হাসপাতালে রোগী দেখবেন।

জীবন রেখা হাসপাতালের ডাঃ শান্তনু দাস অত্যন্ত আনন্দের সাথে জানিয়েছে যে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এমআইসিএস (Minimally Invasive Cardiac Surgery) ও রোবোটিক কার্ডিয়াক সার্জন ডা. সুশান মুখোপাধ্যায় এখন থেকে নিয়মিতভাবে এখানে রোগী পরামর্শ দেবেন। তিনি জটিল হৃদরোগে আক্রান্ত রোগীদের উন্নত পরামর্শ ও আধুনিক চিকিৎসা প্রদান করবেন। পাশাপাশি তাঁর তত্ত্বাবধানে এদেশ বা বিদেশে হার্ট সার্জারি সম্পন্ন করা রোগীদের ফলো-আপ পরীক্ষা ও চিকিৎসা পরিষেবাও প্রদান করা হবে।

ডাঃ দাস জানিয়েছে, এই উদ্যোগ হাসপাতালের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। খুব শীঘ্রই এখানে ওপেন-হার্ট সার্জারি সহ পূর্ণাঙ্গ কার্ডিয়াক সার্জারি পরিষেবা চালু করার লক্ষ্যে কাজ এগিয়ে চলেছে।

ডা. সুশান মুখোপাধ্যায়ের যোগদান সেই বৃহত্তর পরিকল্পনার প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে স্থানীয়ভাবে উন্নত হৃদরোগ চিকিৎসা পরিষেবা গড়ে তোলার পথ সুগম হবে। এই পরিবর্তনের ফলে উত্তর দিনাজপুর ও সংলগ্ন এলাকার রোগীরা এখন নিজ জেলা থেকেই উচ্চমানের হৃদরোগ সংক্রান্ত পরামর্শ ও বিশেষায়িত চিকিৎসা গ্রহণ করতে পারবেন।

দূর শহরে চিকিৎসার জন্য যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমবে, ফলে সময় ও খরচ—দুইই সাশ্রয় হবে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রয়োজন অনুযায়ী সকল প্রকার আধুনিক কার্ডিয়াক পরিষেবা ধাপে ধাপে চালু করা হবে। জীবন রেখা হাসপাতালের এই পদক্ষেপকে এলাকার স্বাস্থ্য পরিষেবায় এক যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখছেন চিকিৎসক মহল ও সাধারণ মানুষ।






