Explore

Search

May 20, 2026 12:54 am

IAS Coaching

দুই বন্ধ চা বাগান খোলা নিয়ে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল শ্রমিকরা

#মালবাজার: ডুয়ার্সের মাল ও মেটেলি ব্লকে কিলকো ও রাজা চাবাগান বন্ধ রয়েছে। প্রায় দুই মাস ধরে কিলকোট ও প্রায় এক মাস ধরে মালবাজার শহর সংলগ্ন রাজা চা বাগান বন্ধ রয়েছে। এই দুটি চা বাগান খোলার দাবিতে শুক্রবার মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ প্রভাবিত শ্রমিক সংগঠনের কর্মী ও সমর্থকেরা।
এদিন দুপুরে ওই শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা র‍্যালি করে মহকুমা শাসকের দপ্তরে আসেন। তারপর একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের সঙ্গে দেখা করে তার হাতে বাগান খোলার দাবিতে স্মারক পত্র দেন।
পরে বেরিয়ে এসে সংগঠনের নেতা বাবলু মাঝি বলেন,  মহকুমা শাসকের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনা হয়েছে। প্রায় দুই মাস যাবত কিলকোট চা বাগান বন্ধ রয়েছে, মাস খানেক ধরে রাজা চা বাগান বন্ধ রয়েছে। ওইখানে কর্তব্যরত শ্রমিকদের অবস্থা অত্যন্ত করুন হয়েছে। আমরা দুটি চা বাগানকে খুলে স্বাভাবিক করার দাবি রেখেছি। মহকুমার শাসক আমাদের আশ্বস্ত করেছেন।
Advertisement
Live Cricket Score
upskillninja