Explore

Search

May 20, 2026 12:52 am

IAS Coaching

ডুয়ার্স জুড়ে বাড়ছে নেশার ঠেক, সেই সঙ্গে বাড়ছে চুরির ঘটনা উদ্বিগ্ন শুভবুদ্ধি মানুষ 

#মালবাজার: গত সোমবার মালবাজার শহরের টাউন স্টেশন সংলগ্ন সাত নম্বর ওয়ার্ড থেকে নেশা জাতীয় দ্রব্য ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়ায়। ওই দিন রাতে শহরের একাধিক মন্দির থেকে দান বাস্ক ভেঙে নগদ টাকা পয়সা সহ মহাদেবের গলার তামার সাপ, মন্দিরের ঘন্টা চুরি যায়।ঠিক তার পর দিন, মঙ্গলবার মাল দৈনিক বাজারে এক যুবক খুচরা পয়সার বদলে নোট করিয়ে নিতে এলে এক দোকানীর সন্দেহ হয়। কারণ খুচরা পয়সা গুলির মধ্যে সিন্দুর মাখানো ছিল। ওই দোকানী এবং আরো কয়েকজন ব্যবসায়ী ওই যুবককে আটকে রাখে এবং জিঞ্জাসাবাদ করে।
কথার মাঝে ওই যুবক জানায় যে নেশার জন্য সে মন্দিরের থেকে খুচরা পয়সা সংগ্রহ করেছে। পর ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনা এই প্রথম নয়, এর আগেও মাল দৈনিক বাজার এলাকা থেকে এক যুবককে নেশাজাত সামগ্রী সহ পুলিশ গ্রেপ্তার করে। সেই সময় ব্যবসায়ীদের অভিযোগ ছিল যে মাঝে মধ্যেই দোকানের সামগ্রী এবং অর্থ চুরি যেত। তারও আগে মালবাজার শহরের প্রমোদনগর কলোনির এল বাড়ি থেকে নেশাগত দ্রব্য ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ।
গত বছর ওদলাবাড়িতে এক ওষুধের দোকানে অভিযান চালিয়ে মাল থানার পুলিশ প্রচুর পরিমাণে নিষিদ্ধ নেশাজাত সামগ্রী ও নিষিদ্ধ ওষুধ, কাপ সিরাপ উদ্ধার করে। পরে ওই দোকান সিল করে দেওয়া হয়। দোকানী গ্রেপ্তার হয়।
শুধু মালবাজার বা ওদলাবাড়ি নয়, ডামডিম, চালসা এলাকায় এইরকম ঘটনা ঘটেছে।
একদিকে যখন নেশাজাত সামগ্রী ধরা পড়ছে পাশাপাশি দেখা যাচ্ছে মালবাজার শহরসহ আশেপাশের এলাকায় নেশার টেক গড়ে উঠছে। স্কুল  পড়ুয়া থেকে যুবকরা নেশায় আসক্ত হয়ে পড়েছে। মালবাজার শহরের টাউন স্টেশন প্লাটফর্ম সহ বিভিন্ন এলাকায় এইরকম নেশার থেকে রয়েছে বলে স্থানীয় মানুষের অভিযোগ।
নেশার ঠেক বাড়ার সাথে সাথে শহর এবং আশেপাশের এলাকায় চুরির ঘটনা ঘটছে।
মন্দির থেকে বাড়ি, বাড়ি থেকে দোকানের চুরির ঘটনা ঘটছে। কিছু কিছু চুরির ঘটনায় পুলিশ কিনারা করলেও চুরি কিন্তু সম্পূর্ণ থেমে যায়নি।
মন্দিরের দান বাক্স ভেঙে চুরি থেকে সাইকেল, মোবাইল চুরির ঘটনা মাঝে মাঝেই ঘটছে।
একদিকে চুরির ঘটনা অন্যদিকে নেশার প্রতি আসক্তি বাড়ছে। এতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। পরিবেশপ্রেমী ও সমাজ কর্মী মানবেন্দ্র দে সরকার বলেন, যুব সমাজের মধ্যে হতাশা বাড়ছে। এই হতাশা থেকে নেশার প্রতি আসক্তি বাড়ছে। অবিভাবকদের সচেতন হওয়া দরকার। পাশাপাশি নিয়মিত কাউন্সিলিং দরকার আছে। না হলে সমস্যা বাড়বে।
Advertisement
Live Cricket Score
upskillninja