Explore

Search

May 20, 2026 1:36 am

IAS Coaching

রায়গঞ্জে প্রথমবার আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী, উদ্যোগে NBPC

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করতে চলেছে NBPC। Federation of Indian Photography-এর পরিচালনায় এবং North Bengal Photography Club (NBPC)-এর ব্যবস্থাপনায় এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী আগামী ২৮শে ফেব্রুয়ারি থেকে মাত্র দুদিনের জন্য বসবে রায়গঞ্জের শিলাভবনে।

জানা গেছে, ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফীর (FIP) দ্বারা আয়োজিত অষ্টম আন্তর্জাতিক চলচ্চিত্র (সেলন) প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ৯টি দেশের নির্বাচিত আলোকচিত্র এই প্রদর্শনীতে স্থান পাবে। আন্তর্জাতিক মানের এইসব আলোকচিত্র রায়গঞ্জবাসীর জন্য এক অনন্য শিল্পানুভূতির সুযোগ এনে দেবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

নর্থবেঙ্গল ফটোগ্রাফি ক্লাব (NBPC) এর সম্পাদক বাসুদেব চক্রবর্তী বলেন, এই আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন হবে ২৮শে ফেব্রুয়ারি। উদ্বোধন করবেন ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফীর অন্যতম বিশিষ্ট ফটোগ্রাফার ও কর্মকর্তাবৃন্দ। প্রদর্শনী প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এ প্রসঙ্গে NBPC-র সম্পাদক বাসুদেব চক্রবর্তী আরও জানান, আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতপ্রাপ্ত শিল্পীদের সৃষ্টিকর্ম রায়গঞ্জে প্রদর্শিত হওয়া এই শহরের সাংস্কৃতিক পরিসরে এক নতুন মাত্রা যোগ করবে। তিনি আরও বলেন, এবারের সেলনে Best Entrant of the Salon (FIAP Blue Pin) সম্মান অর্জন করেছেন Mr. LING JYI CHAO (Taiwan) — যা এই প্রতিযোগিতার মর্যাদা ও আন্তর্জাতিক গুরুত্বকে আরও একবার প্রমাণ করে। রায়গঞ্জ ও আশপাশের সমস্ত শিল্পপ্রেমী, ফটোগ্রাফি অনুরাগী ও সাধারণ মানুষকে এই প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা।

Advertisement
Live Cricket Score
upskillninja