Explore

Search

July 8, 2026 1:42 am

IAS Coaching

চিতাবাঘের হামলা জখম দুই ব্যবসায়ী

#মালবাজার: মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে সোমবার রাত আটটা নাগাদ মালব্লকের ডামডিম স্টেশনের কাছে চলন্ত বাইকের উপর চিতাবাঘের হামলায় পড়ে গিয়ে  আহত হল দুইবাইক আরোহি।এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সুত্রেই জানা গিয়েছে রামবাবু শা (৪০) ও  শিবেন বর্মন(৫২)  নামে দুইমাছ ব্যবসায়ী বেইতগুড়ি চাবাগানে মাছ বিক্রি করতে গিয়েছিলেন।
সেখান থেকে রাতে তারা বাইকে চেপে ডামডিম স্টেশন এলাকায় বাড়ি ফিরছিলেন। সেই সময় ঝোপের মধ্যে লুকিয়ে থাকা একটি চিতাবাঘ তাদের বাইকের উপর ঝাপ দেয়।দুইজনেই বাইক থেকে রাস্তার মধ্যে পড়ে যায়। চিতাবাঘটি বাইকের আওয়াজ মানুষের চিৎকারে  সেই সময় ভয় পেয়ে ফের চাবাগানে ঝাপ দিয়ে ঢুকে পড়ে।
এরপর স্থানীয়রাই তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যাবস্থা করে। মালস্কোয়াডের রেঞ্জার অংকন নন্দী বলেন, বিষয়টি খোজখবর নিয়ে দেখা হচ্ছে। রামবাবু শা বলেন, আমরা দুজন বাইকে করে ফিরছিলাম। অঞ্চল অফিস এবং লাইব্রেরির মাঝখানে আচমকাই চিতাবাঘটি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আমরা রাস্তায় ছিটকে পড়ি।
স্থানীয়রা জানায়, ওই এলাকায় একদিকে গুডহোপ চা বাগান অন্যদিকে বেতবাড়ি চা বাগান রয়েছে। মাঝেমধ্যেই চা বাগান এলাকায় চিতাবাঘ দেখা যায় রাস্তা পারাপার করে একদিক থেকে অন্যদিকে যায়। এজন্যই এলাকার মানুষ আতঙ্কে রয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja