Explore

Search

July 8, 2026 1:46 am

IAS Coaching

সন্ধ্যা রাতের অগ্নিকাণ্ডে ভরা বাজার এলাকায় ভস্মীভূত বাড়ি

#মালবাজার: মাল শহরের ৬ নম্বর ওয়ার্ডের দৈনিক বাজার সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় বুধবার সন্ধ্যায়  গ্যাস সিলিন্ডার ফেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আচমকা আগুন লেগে মুহূর্তের মধ্যে একটি বসতবাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মালের দমকল বাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল প্রবল, তবে দমকলের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মাল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর পুলিন গোলদার এবং ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রূপক সিনহা। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। কিভাবে আগুন লাগলো তার  কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Live Cricket Score
upskillninja