Explore

Search

July 8, 2026 2:51 am

IAS Coaching

নিজের বাড়ি থেকে এক চিত্রশিল্পীর ঝু*ল*ন্ত দে*হ উদ্ধার

#মালবাজার: নিজের বাড়ি থেকে এক চিত্রশিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার করল মাল থানার পুলিশ। বুধবার সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের ১১ নম্বর ওয়ার্ডের বাজার রোড সংলগ্ন এলাকায়। মৃত চিত্র শিল্পীর নাম সুব্রত বনিক ( পিন্টু) {৪২}। এই খবর জানাজানি হতেই, এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পেশাগতভাবে চিত্রশিল্পী সুব্রত বণিক একজন ব্যবসায়ী ছিলেন। অংকন শিক্ষক হিসাবে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। এদিন তার দেহ উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত বলেই ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আছেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজয় লোহার, তৃণমূল কংগ্রেস নেতা অমিত দে সহ তার বন্ধু-বান্ধবরা। অজয় লোহার বলেন, শুনে আমি হতবাক পিন্টুর মতো ছেলে এই কাজ করলো অত্যন্ত বেদনাদায়ক।
জানা গেছে, কিছুদিন ধরে সুব্রত বণিক নিজের পরিবার নিয়ে বাড়ি থেকে আলাদা ভাড়া থাকতেন। বুধবার সকালে নিজের বাড়িতে যান।
তারপরেই তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশের খবর দেওয়া হয়। ওরে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। মৃত সুব্রত বণিক মালবাজার শহরে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে অনেকেই শোক ব্যক্ত করেছেন।
Advertisement
Live Cricket Score
upskillninja