Explore

Search

May 20, 2026 2:27 am

IAS Coaching

ট্রেনে কাটা পড়ে মৃ*ত্যু ঘটলো এক কিশোরের এলাকায় শোকের ছায়া

#মালবাজার: চালসা এলাকায় জ্বলন্ত ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঘটলো এক কিশোরের। ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত কিশোরের নাম মহান ওরাও (১৫)। তার বাড়ি আইভিল চা বাগানের কোটলি লাইন শ্রমিক মহল্লায়। জানাগেছে, বুধবার সকালে মৃত কিশোর মহান ওরাও চালসা সংলগ্ন সাতকাইয়া চা বাগান এলাকায় কুর্তি রেল সেতুর কাছে লাইন পারাপার করছিল।
সেই সময় নিউমাল স্টেশন থেকে দ্রুতগতির কাঞ্চনকন্যা এক্সপ্রেস আলিপুরদুয়ার অভিমুখে যাচ্ছিল। লাইনের উপরেই চলমান ট্রেনের  ধাক্কায় লাইনের মধ্যেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ ও মেটালি থানার পুলিশ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তারা মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী একজন জানান, ওই কিশোর লাইন পারাপার করছিল এবং ট্রেন আসার বিষয় নজরে আসেনি ফলে  দুর্ঘটনা ঘটে। এক তাজা কিশোরের মৃত্যুতে আইভিল চা বাগানে শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja