Explore

Search

August 9, 2026 12:03 pm

IAS Coaching

সদন সমাজ উন্নয়ন বোর্ড গঠনের দাবি উঠলো সমাজের কর্মী ও নেতাদের মধ্যে থেকে

#মালবাজার: আদিবাসীদের বিভিন্ন জাতি ও গোষ্ঠীর সম্মেলিত নাম সদন সমাজ । সেই সমাজ উন্নয়ন বোর্ড গঠনের দাবি উঠলো সমাজের সভা থেকে। এদিন মালবাজার শহরের সাধনা সিনেমা হল সংলগ্ন একটি বেসরকারি হলঘরে সদন সমাজ ক্যালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির  বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সদন  সমাজের বিভিন্ন দাবি উঠে আসে।
সমাজের মানুষদের আদিবাসী রীতি রেওয়াজ মেনে চলতে পরামর্শ দেওয়া হয়। সদন সমাজ কালচারাল ডেভলপমেন্ট সোসাইটির সভাপতি শংকর নায়েক বলেন, সদন সমাজের মধ্যে নায়েক, লোহার, রাউতিয়া সহ ৪৬ টি বিভিন্ন জাতি গোষ্ঠী রয়েছে। সবাই সদন সমাজের অন্তর্গত। এদের মধ্যে কেউ উপজাতি, জাতি, ওবিসি পরিচয় নিয়ে আছেন।
কিন্তু সবাই আদিবাসী ও প্রজাতি গোষ্ঠীর মানুষ। এজন্যে আমাদের দাবি সাদন সমাজের প্রতিটি জাতি গোষ্ঠীর উপজাতি পরিচয় পত্র দেওয়া হোক। পাশাপাশি আমাদের মূল দাবি সদন সমাজ উন্নয়ন বোর্ড গঠন করে সমগ্র জাতি গোষ্ঠীর উন্নয়নমূলক কাজকর্মে সহযোগিতা করা।
এদিন সমাজের সভা থেকে শংকর নায়ক সভাপতি এবং সুরেশ নায়েককে সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এদিন সবাই মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা অনিল ওরাও। তিনি বলেন, সদন সমাজের দাবিগুলো যুক্তিগ্রাহ্য। সরকারের উচিত দাবিগুলোকে মান্যতা দেওয়া।
Advertisement
Live Cricket Score
upskillninja