Explore

Search

August 9, 2026 12:04 pm

IAS Coaching

নূন্যতম মজুরি, বন্ধ চাবাগান খোলা সহ নানা দাবি নিয়ে চা শ্রমিকদের শ্রম ভবন মুখি অভিযান

#মালবাজার: চা শ্রমিক দের নূন্যতম মজুরি প্রধান, বন্ধ চা বাগান খোলা সহ বিভিন্ন দাবি নিয়ে শিলিগুড়ি দাগাপুর স্থিত শ্রমিক ভবনের উদ্দেশ্যে চা শ্রমিকদের পদ যাত্রা ও অভিযান। আদিবাসী বিকাশ পরিষদ প্রভাবিত প্রোগ্রেসিভ টি ওয়ার্কার ইউনিয়নের ডাকে মঙ্গলবার বীরপাড়া থেকে পথে যাত্রা শুরু হয়। বুধবার সকাল ১১ টা নাগাদ শতাধিক চা শ্রমিকদের পদ যাত্রা মালবাজার শহরের জাতীয় সড়ক ধরে শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়া শুরু করে।
প্রায় ১২০ কিমি পদযাত্রা করে শ্রমিকরা শিলিগুড়ি দাগাপুর এলাকায় অবস্থিত যুগ্ম শ্রম অধিকর্তার দপ্তরে পৌছাবেন। সেখানে দাবী স্মারক প্রদান করা হবে। বুধবার রথযাত্রার মালবাজার শহরে পৌঁছালে থানা মোড় এলাকায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পদযাত্রীদের হাতে জলের বোতল তুলে দেওয়া হয়। পদযাত্রীদের পক্ষ থেকে সুরেশ কেরকেট্টা, বাবলু মাঝি সহ অন্যান্যরা নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তিতে প্রদান করেন। তারপর মিছিল সহকারে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্ব জানান, ডুয়ার্সে ১১টি চা বাগান বন্ধ রয়েছে। বন্ধ চা বাগানের শ্রমিকরা অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছেন। এইরকম পরিবেশে নতুন করে আবার চা বাগান বন্ধ হচ্ছে। আমাদের দাবি অবিলম্বে সমস্ত বন্ধ চা বাগান চালু করে শ্রমিকদের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। চা শিল্প সার্ধ শতবর্ষ  অতিক্রম করলেও চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু হয়নি। ফলে সমস্যার মধ্যে রয়েছে চা শ্রমিকরা। অবিলম্বে ন্যূনতম মজুরি চালু করার দাবি জানানো হবে। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি সহ বিভিন্ন দাবি শ্রম অধিকর্তার  কাছে জানানো হবে। দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন করা হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja