Explore

Search

August 9, 2026 1:12 pm

IAS Coaching

ট্রেনে কাটা পড়ে মৃ*ত্যু এক শিক্ষকের

#মালবাজার: শুক্রবার জলপাইগুড়িতে ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। আর শনিবার ওদলাবাড়ি রেল স্টেশনে মাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক শিক্ষকের। ঘটনাটি ঘটে শনিবার সকাল ১০ নাদাদ। মালবাজারের দিক থেকে পন্যবাহী মালগাড়ি  যখন শিলিগুড়ির দিকে যাচ্ছিলো, তখন ওদলাবাড়ি রেল স্টেশনে কাছে ট্রেনে কাটা পড়ে ওই ব্যাক্তি। প্রাথমিক ভাবে মৃত ব্যাক্তির নাম পরিচয় জানা না গেলেও পরে অন্যান্য সূত্র থেকে জানা যায় মৃত ব্যক্তির নাম বিনোদ রায় (৫২)।
তিনি কালিম্পং জেলার রঙ্গু এলাকার একটি স্কুলে শিক্ষকতা করতেন। ওদলাবাড়ি এলাকায় তার আসা যাওয়া ছিল।এই মৃত্যু নিয়ে গুঞ্জন উঠেছে। স্থানিয়দের বক্তব্য ট্রেনটি খুব ধীর গতিতেই চলছিলো। দুর্ঘটনার পর ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। প্রাথমিক অনুমান আত্বহত্যা মনে করা হলেও, মৃতদেহ ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারন জানা যাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে রেল পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
Advertisement
Live Cricket Score
upskillninja