Explore

Search

June 17, 2026 1:07 am

IAS Coaching
Latest News

প্লাস্টিক ও মাদকমুক্ত পরিবেশে গড়ার লক্ষ্যে ইয়েলবংয়ে শুরু হলো অ্যাডভেঞ্চার ট্যুর ফেস্টিভাল

#মালবাজার: প্লাস্টিক ও মাদকমুক্ত পরিবেশে দেশি ও বিদেশী পর্যটক আকর্ষণ করতে কালিম্পং জেলার ইয়েলবংয়ে শুরু হলো অ্যাডভেঞ্চার ট্যুরিজম ফেস্টিভাল। কালিম্পং জেলার প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং। সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও পাহাড়ি মনোরম দৃশ্য এই এলাকার স্বাভাবিক বৈশিষ্ট্য এখন দেশী বিদেশী পর্যটকদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য। কয়েক মাস আগে এখানে শুরু হয়েছিল অ্যাডভেঞ্চার গ্লাইডিং।
বর্তমানে প্লাস্টিক ও মাদকমুক্ত পরিবেশে অ্যাডভেঞ্চার কে গুরুত্ব দিয়ে দেশি ও বিদেশী পর্যটকদের আকর্ষণ করতে এখানেই শুরু হয়েছে তিন দিনব্যাপী অ্যাডভেঞ্চার ট্যুরিজম ফেস্টিভাল। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ( জিটিএ) এবং কালিংপং জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনব্যাপী এই অনুষ্ঠান চলছে।
অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে ও মাদক মুক্ত পরিবেশের বার্তা দিতে  গতকাল বাগড়াকোট এলাকার আকর্ষণীয় লুপ পুল থেকে ২৮ কিলোমিটার পাহাড়ি পথে এক সাইকেল র‍্যালি হয়। সেখানে উপস্থিত ছিলেন কালিম্পং এর বিধায়ক রুদেন লেপচা, জিটিএ সভা সদ সঞ্চারীর সুব্বা, হেমন্ত থুলুং প্রমুখ। পর্যটকদের আকর্ষণ করতে এখানে ট্রাডিশনাল খাদ্য ও হাতের কাজের বিভিন্ন রকম স্টল  করা হয়েছে।
সেই সাথে আছে নানান অ্যাডভেঞ্চারে অংশ নেওয়ার পরিবেশ। উদ্যোক্তাদের পক্ষে ফ্রান্সিস রাই বলেন, তিন দিনব্যাপী এখানে পাহাড়ের যুবকরা নিজেদের হাতের খাদ্য সামগ্রী ও জিনিসপত্রের দোকান দিয়েছে। জানা গেছে, মূলত প্লাস্টিক দ্রব্যসামগ্রী বাদ দিয়ে মাদক মুক্ত পর্যটন পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ।
Advertisement
Live Cricket Score
upskillninja