Explore

Search

June 17, 2026 1:18 am

IAS Coaching
Latest News

সেরা যুব বিজ্ঞানীর সম্মান পেলেন রায়গঞ্জের ড. জয়ন্ত মজুমদার

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জের জন্য গর্বের মুহূর্ত। সেরা যুব বিজ্ঞানীর সম্মানে ভূষিত হলেন রায়গঞ্জের গবেষক ড. জয়ন্ত মজুমদার। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সী অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। তাঁর গবেষণা ও উদ্ভাবনী চিন্তাধারা ভবিষ্যতের কৃষি ও খাদ্য সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মত বিশেষজ্ঞদের।

ড. জয়ন্ত মজুমদারের গবেষণার মূল বিষয় ছিল ধাপ পদ্ধতিতে গাদাফুল চাষ। এই পদ্ধতির মাধ্যমে খুব কম জায়গায় অধিক পরিমাণ ফুল উৎপাদন করা সম্ভব, যা ফুল ব্যবসায়ীদের আর্থিকভাবে স্বচ্ছল হতে বিশেষভাবে সহায়তা করবে। পাশাপাশি এই প্রযুক্তি কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধির এক নতুন দিশা দেখাচ্ছে।

শুধু তাই নয়, ভবিষ্যৎ পরিকল্পনায় ড. মজুমদার একই ধরনের আধুনিক পদ্ধতি প্রয়োগ করে ধান চাষের মাধ্যমে খাদ্য সংকট দূর করার লক্ষ্য নিয়েছেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী, এক ঋতুতে মাত্র এক বিঘা জমিতে তিন বিঘা জমির সমান ফসল ফলানো সম্ভব হবে, যা দেশের কৃষি ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।

এই গবেষণাকাজে তাঁর গাইড হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. কৌশিক চক্রবর্তী। নমিনেশন ও মূল্যায়ন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দীপক কুমার রায়, রেজিস্ট্রার ড. দুর্লভ সরকার, বিজ্ঞান ও ম্যানেজমেন্ট বিভাগের ডীন প্রফেসর ড. প্রদীপ কুমার দাস মহাপাত্র, আর্টস, কমার্স ও আইন বিভাগের ডীন প্রফেসর ড. নূরজামান কাশেমী সহ একাধিক বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রানীবিদ্যা বিভাগের ড. দেবশ্রী মণ্ডল, ড. পার্থসারথি নন্দী, ড. তপন সরকার, IQAC ডিরেক্টর প্রফেসর ড. প্রশান্ত কুমার মহলা, কানাডার লেথব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ড. সৈকত কুমার বসু, হুগলির শ্রীরামপুর কলেজের ড. সঞ্জয় সরকার, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. রাকেশ ইনজোন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. সুদীপ বরাট, GWRC-এর জাতীয় সেক্রেটারি ড. মৃনাল কান্তি দে, SERI কলকাতা থেকে ড. ত্রিদিব বন্দ্যোপাধ্যায় এবং মুরলীধর গার্লস কলেজের ড. সুরজিত সূর।

ড. জয়ন্ত মজুমদারের এই সাফল্যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সহ সমগ্র উত্তর দিনাজপুর জেলায় খুশির হাওয়া। তাঁর গবেষণা আগামী দিনে কৃষি ও উদ্যানচাষের ক্ষেত্রে বাস্তব প্রয়োগে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলেই আশাবাদী বিশেষজ্ঞ মহল।

Advertisement
Live Cricket Score
upskillninja